সর্বশেষ

ইসরায়েলি তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

  • 7:28 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। (পুরোনো ছবি)

মেলবোর্ন, ২ সেপ্টম্বর- লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, উত্তর লোহিত সাগরে অবস্থানরত ট্যাংকারটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তার ভাষায়, “আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাংকারে আঘাত হেনেছে। যুদ্ধ শেষ না হওয়া এবং গাজায় অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, এই হামলার মাধ্যমে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধের চাপ বাড়ানো হয়েছে।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছিল, সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায়ই লোহিত সাগর ও আশপাশের এলাকায় ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে এ হামলার পরিমাণ আরও বেড়ে গেছে।

 

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au