বিশ্ব

নিহত ৮০০, আহত কমপক্ষে ২ হাজার ৮০০, বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা আফগানিস্তানের

  • 7:43 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
দুর্গম পার্বত্য অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বড় বাধার মুখে পড়েছেন উদ্ধারকর্মীরা। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- আফগানিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে ৮০০ জনের বেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২ হাজার ৮০০ জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায়, দুর্গম পার্বত্য অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বড় বাধার মুখে পড়েছেন উদ্ধারকর্মীরা।

রোববার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় কুনার ও নাঙ্গারহার প্রদেশ। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, শুধু কুনারেই ৬১০ জন নিহত হয়েছেন। কুনারের তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়ে বলেন, “অনেক মানুষ প্রাণ হারিয়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে। আমাদের জরুরি সহায়তা প্রয়োজন।”

জালালাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউল হক মুহাম্মাদি ভূমিকম্পের সময় পড়াশোনা করছিলেন। তিনি বলেন, “আমি দাঁড়ানোর চেষ্টা করলেও কাঁপুনিতে পড়ে যাই। পুরো রাত আতঙ্কে কাটিয়েছি, ভেবেছি আবার যে কোনো সময় ভূমিকম্প হতে পারে।”

পাহাড়ি এলাকায় কাদামাটির ঘরগুলো একে একে ধসে পড়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এসব অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে এবং টানা বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় (UNOCHA) জানায়, অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ।ছবিঃ আল জাজিরা

উদ্ধার তৎপরতা
আফগান সামরিক বাহিনী জানায়, উদ্ধারকারী দলগুলো বিমানযোগে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে ৪০টি উড়োজাহাজে করে ৪২০ জন আহত ও মৃতদেহ সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় মানুষও হাত দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

একজন বেঁচে যাওয়া গ্রামবাসী বলেন, “এটা নুরগাল জেলার মাজার দারা। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। শিশু ও বৃদ্ধরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। আমাদের জরুরি সাহায্য প্রয়োজন।”

আন্তর্জাতিক সহায়তার আবেদন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালেবান সরকার বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে। তবে এখনো কোনো বিদেশি সরকার সরাসরি উদ্ধার বা ত্রাণ কার্যক্রমে হাত বাড়ায়নি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু ভারত ১ হাজার পরিবারের জন্য টেন্ট এবং ১৫ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে। চীনও আফগানিস্তানের প্রয়োজন অনুযায়ী সাহায্যের আশ্বাস দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘের আফগানিস্তান মিশন ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতি নিচ্ছে। পোপও নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।

তহবিল সংকট ও মানবিক বিপর্যয়
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান আন্তর্জাতিক সহায়তার বড় অংশ হারিয়েছে। নারী অধিকার ও নারী ত্রাণকর্মীদের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নীতির কারণে বিদেশি দাতারা অর্থ সহায়তা কমিয়েছে। ২০২২ সালে ৩৮০ কোটি ডলারের সহায়তা পেলেও এই বছর তা কমে মাত্র ৭৬৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
জাতিসংঘের হিসাবে, আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ বর্তমানে জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে।

আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালা এলাকায় অবস্থান করায় ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ২০২২ সালে ৬.১ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ১ হাজার মানুষ নিহত হয়। এবারও সেই ভয়াবহতার পুনরাবৃত্তি হলো।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au