অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ায় দুই পুলিশ হত্যার আট দিন পরও ধরাছোঁয়ার বাইরে ডেজি ফ্রিম্যান

  • 8:22 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
সন্দেহভাজন বন্দুকধারী ডেজি ফ্রিম্যান এখনও পুলিশের হাতের নাগালে আসেননি। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২ সেপ্টম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর পোরেপুনকাহতে দুই পুলিশ হত্যার আট দিন পেরিয়ে গেলেও সন্দেহভাজন বন্দুকধারী ডেজি ফ্রিম্যান এখনও পুলিশের হাতের নাগালে আসেননি।

গত ২৬ আগস্ট (মঙ্গলবার) ঐ এলাকায় ফ্রিম্যানের বাড়িতে তল্লাশির জন্য ১০ সদস্যের একটি পুলিশ দল গেলে তিনি অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে ৫৯ বছর বয়সী অফিসার নিল থম্পসন এবং ৩৫ বছর বয়সী ভাদিম ডি ওয়্যার্ট নিহত হন। আরও একজন কর্মকর্তা আহত হন। তল্লাশি অভিযানের লক্ষ্য ছিল অতীতের যৌন অপরাধের অভিযোগে ফ্রিম্যানকে গ্রেপ্তার করা।

পুলিশ ধারণা করছে, ফ্রিম্যান “সোভারেন সিটিজেন” নামে পরিচিত চরমপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তিনি কারও সাহায্যে এখনো লুকিয়ে আছেন। ভিক্টোরিয়া পুলিশের সুপারিনটেনডেন্ট ব্রেট কাহান জানিয়েছেন, ফ্রিম্যানকে লুকিয়ে রাখলে বা পালাতে সহায়তা করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন,
“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেউ না কেউ জানে ফ্রিম্যান কোথায় আছেন।”

অভিযুক্ত বন্দুকধারী ডেজি ফ্রিম্যানকে ধরতে টানা অষ্টম দিন অভিযান চালাচ্ছে পুলিশ। ছবিঃ নাইন নিউজ

রোববার ফ্রিম্যানের স্ত্রী আমালিয়াও স্বামীর উদ্দেশে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন যাতে তিনি আত্মসমর্পণ করেন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

এদিকে স্থানীয় আলপাইন শায়ার কাউন্সিলের মেয়র সারা নিকোলাস সম্প্রতি পোরেপুনকাহ সফরে গিয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয়রা একে অপরকে সমর্থন জানাচ্ছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কাউন্সিল জরুরি ও দীর্ঘমেয়াদি সহায়তা সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিন শেষে এই অভিযানের অষ্টম দিন পূর্ণ হলেও পুলিশের হাতে ফ্রিম্যানের কোনো খোঁজ মেলেনি।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au