সর্বশেষ

১৪ বছর পর আবারও তেল রফতানি শুরু করলো সিরিয়া

  • 7:27 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
১৪ বছর পর আবারও তেল রফতানি শুরু করলো সিরিয়া । ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- দীর্ঘ ১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করেছে সিরিয়া। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করা হয়। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা।

এ দফায় রফতানিকৃত তেল গ্রহণ করেছে গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্ম বি সার্ভ এনার্জি

এর আগে, ২০১০ সালে সিরিয়া দৈনিক প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতো। তবে তৎকালীন শাসক বাশার আল আসাদের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে তেল রফতানি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আবারও জ্বালানি বাণিজ্যে ফিরতে পারছে দেশটি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সিরিয়ার বেশিরভাগ তেলক্ষেত্র এখনো কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au