সর্বশেষ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০’র বেশি, দুর্গম গ্রামে উদ্ধার তৎপরতা চলছে

  • 7:44 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০’র বেশি, দুর্গম গ্রামে উদ্ধার তৎপরতা চলছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে, আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ৮০০ জন। সোমবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইহসানুল্লাহ ইহসান জানান, সোমবার চারটি গ্রামে উদ্ধার অভিযান চালানো হলেও মঙ্গলবার থেকে আরও দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। তিনি বলেন,
“কত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব উদ্ধার শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ শুরু করাই আমাদের লক্ষ্য।”

ভূমিকম্পে মাটির তৈরি অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত সরু পার্বত্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উদ্ধারকাজে বড় বাধা তৈরি হয়েছে। সড়ক পরিষ্কারে ভারী যন্ত্রপাতি আনার কাজ চলছে। মঙ্গলবার কুনারগামী রাস্তায় সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স চলতে দেখা গেছে। হেলিকপ্টারে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এবং আহতদের কাবুল ও নাঙ্গারহারের হাসপাতালে নেওয়া হচ্ছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, হাজারো শিশু মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তারা ওষুধ, উষ্ণ পোশাক, তাঁবু, টারপলিন, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী ও নিরাপদ পানির ব্যবস্থা পাঠাচ্ছে।

এদিকে, ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি হাজারো গবাদি পশুও মারা গেছে। পানির উৎস দূষণ ঠেকাতে দ্রুত এসব মৃতদেহ সরিয়ে ফেলছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দুর্গম অবস্থান, সড়ক ক্ষতি ও আফটারশক ত্রাণ পৌঁছাতে মারাত্মক বাধা তৈরি করছে। স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুরোপুরি বহির্বিশ্বের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা এগিয়ে আসছে। যুক্তরাজ্য জরুরি সহায়তায় দিয়েছে ১ মিলিয়ন পাউন্ড, ভারত পাঠিয়েছে ১ হাজার পরিবারের জন্য তাঁবু ও খাদ্যসামগ্রী, আর চীনও সাহায্যের প্রস্তুতি জানিয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। ২০২২ সালে দেশটির পূর্বাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল, যা ছিল তালেবান সরকারের আমলে প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

মেহের আফরোজ শাওনকে পুলিশি হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au