সর্বশেষ

বিসিবি নির্বাচনে তামিমকে সমার্থন দিবে বিসিবি

  • 5:30 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
নির্বাচনে দাঁড়াচ্ছেন না লবী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আগ্রহ নেই সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর। তার এবং বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন তিনি।

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে নাম উঠেছিল আরেক সভাপতি আলী আসগর লবীরও।

তবে সম্ভাবনা নাকচ করে দিয়ে লবি বলেন, ‘আমার উপর চাপ আছে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার, কিন্তু আমি বলেছি আমি পারব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। একসঙ্গে দুই জায়গায় কাজ করে সময় দিয়ে পারব না।

বিএনপি থেকে সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে সমর্থন দেওয়া হচ্ছে বলেও মতবিনিময় অনুষ্ঠানে জানান খুলনা-৫ আসন থেকে বিএনপির এ সম্ভাব্য প্রার্থী।

তিনি বলেন, ‘আমাদের দলের থেকে প্যানেল আসবে, সেখানে তামিম ইকবাল প্রার্থী হবে। ভালো একজন ক্রিকেটার এবং শিক্ষিত ছেলে, সে যদি বিসিবি সভাপতি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটর উন্নতি করতে পারবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে যারা সরকারে আছে তাদের নাকি ইচ্ছা বুলবুলকে সভাপতি করার। সেটা যদি হয়, তাহলে তো এখানেও পলিটিক্স হয়ে গেল। খেলাধুলায় পলিটিক্স রাখা তো ঠিক হবে না।

উল্লেখ্য, মো: আলী আসগর লবী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি ছিলেন তিনি। এছাড়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ২০০১ সালে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময়ে খুলনা-২ আসনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়ার পর উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au