সর্বশেষ

ক্যাপ্টেন পারর্ফম না করলে দল মানসিকভাবে ভেঙ্গে পরে: লিটন দাস

  • 7:22 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
নিজেকে নিয়ে লিটন দাসের মূল্যায়ন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতির সুযোগ ছিল বাংলাদেশের নেদারল্যান্ডস সিরিজ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। শেষ ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ নিশ্চিতের। তবে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি। এক দফায় ফ্লাড লাইটের সমস্যায় বন্ধ ছিল খেলা।

এরপর দুই দফা বৃষ্টির কারণে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি। তবে এ নিয়ে আক্ষেপের কোনো সুযোগ নেই বাংলাদেশের। আগের ম্যাচের একাদশে ৫ পরিবর্তন এনে খেলতে নেমে ব্যাটিং করেছেন উপরের সারির ব্যাটারদের সবাই। শেষ ম্যাচেও হেসেছে অধিনায়ক লিটনের ব্যাট।

‘এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে’, টস বিতর্ক নিয়ে লিটন

দুই হাফ সেঞ্চুরিতে ১৪৫ রান করে সিরিজ সেরা হয়েছেন লিটনই। শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের দারুণ এক খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। সিরিজ শেষে লিটন খোলাসা করলেন কেন তার রান করাটা গুরুত্বপূর্ণ ছিল।

অধিনায়ক রান না করলে দল মানসিকভাবে ভেঙে পড়ে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

লিটন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি উপভোগ করি (অধিনায়কত্ব), আর উপভোগ করি বলেই এই দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমাদের টানা বেশ কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট হয়েছে। আমি নিজেও পারফর্ম করছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।

নিজের পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘সে দিক থেকে বলব, আমাদের দলের সবাই ভালো পারফর্ম করছে, আর আমারও একটি চ্যালেঞ্জ ছিল আমিও যেন সেই অবদান রাখতে পারি, যেন ভালো পারফর্ম করতে পারি। সে দিক থেকে আমি ভীষণ আনন্দিত যে আমি দলের একজন সদস্য হিসেবে ইতিবাচক প্রভাব রাখতে পারছি।

এ নিয়ে টানা তিন সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন লিটন দাস। সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিলেটের বিকল্প ছিল না বলেই ধারণা লিটনের।

অনুশীলন করলে মিরপুরের মাঠেও সম্ভব। তবে ম্যাচ অনুশীলনের জন্য সিলেট দারুণ উপযোগী মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সিলেট ও চট্টগ্রাম তুলনামূলকভাবে বেশ ব্যাটিং-বান্ধব ভেন্যু। আউটফিল্ডও এখানে খুব ভালো। অন্যদিকে মিরপুরে সবাইকেই কিছুটা সংগ্রাম করতে হয় শুধু আমাদের স্থানীয় খেলোয়াড়রা নয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে খেলতে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই স্বাভাবিকভাবেই সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটি ভালো বিকল্প, দারুণ একটি মাঠ। এখানে খেলা সত্যিই উপভোগ্য। আপনারা যারা এখানে থাকেন, তারাও পরিবেশ দেখে নিশ্চয়ই আনন্দ পান।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au