সর্বশেষ

মেসির যে সিদ্ধান্ত মেনে নিয়েছেন আর্জেন্টাইন কোচ

  • 3:00 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
মেসির সিদ্ধান্তকে সম্মান জানালেন স্কালোনি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-বিদায়ের স্পষ্ট সুর লিওনেল মেসির কণ্ঠে। পয়েন্টের জন‍্য দেশের মাটিতে শেষবার কোনো লড়াইয়ে নামবেন তিনি ভেনেজুয়েলার বিপক্ষে। তার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় আছে কোচ লিওনেল স্কালোনির। একাদশে বেশ কিছু চমকের কথা বললেও তিনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে খেলবেন মহাতারকা।

মেলবোর্ন সময় শুক্রবার দুপুরে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটাই তার শেষ ম‍্যাচ, নিজেই নিশ্চিত করেছেন মেসি। উপলক্ষ‍টা রাঙিয়ে রাখতে গ‍্যালারিতে থাকবেন তার স্বজনরা।

ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরলেন স্কালোনি।

“সে (মেসি) আসার পর কথা বলেছি, তবে এই ম‍্যাচ নিয়ে নয়। সে নিজেই ইতোমধ‍্যে এটা নিয়ে বলেছে, সেটাই শেষ কথা। আমরা এটা নিয়ে আর কিছু বলছি না।

লিও যা বলেছে তাতে, এটা বিশেষ একটা ম‍্যাচ হতে যাচ্ছে, আবেগের এবং সুন্দর। যদি সত‍্যিই এখানে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম‍্যাচ হয়, তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে। এর শুরুটা আমাকে দিয়েই হবে। তাকে পাওয়াটা আমাদের জন‍্য আনন্দের। আশা করি, মানুষ স্টেডিয়ামে যাবে এবং সে নিজেও উপভোগ করবে, কারণ এটা তার প্রাপ‍্য।

আগামী বিশ্বকাপ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি কী করবেন? এই প্রশ্নেরও উত্তর দিলেন ২০২২ বিশ্বকাপজয়ী ৪৭ বছর বয়সী কোচ।

চুক্তি নবায়নের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে এই ব‍্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কথা বলার সময় নয়। সামনে কিছু ম‍্যাচ আছে।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হওয়ার পর বাছাইয়ের বাকি ম‍্যাচগুলোতে নতুন ও অনিয়মিতদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষেও সেই পথেই হাঁটার কথা বললেন তিনি।

আমরা এক পরিস্থিতিতে আছি, যেখানে কোনো ক্ষতি না করেই আমরা তরুণদের সুযোগ দিতে পারি। যে ছেলেরা খেলার দাবি জানাচ্ছে তাদের সুযোগ দিতে চাই, এটাই ভাবনা। আজ আমরা সেটাই নিশ্চিত করতে চাই।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au