সর্বশেষ

কন্যা সন্তানের পিতা হলেন মেহেদী মিরাজ

  • 3:53 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের আনন্দের খবরটি ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করেন মিরাজ।

পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।

এর আগেও এক পুত্র সন্তানের বাবা হয়েছিলেন মিরাজ। ২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়ার সঙ্গে বিয়ে হয় তার। এক বছর পর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। ছেলের নাম রাখা হয় মুদ্দাসসির হাসান ওয়াফিক।

নতুন অতিথির আগমনে পরিবারে যেমন আনন্দের আবহ, তেমনি মিরাজের ব্যক্তিগত সময় কাটানোর সুযোগটা হয়তো খুব বেশিদিন থাকছে না। সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। যদিও এবার মূল দলে জায়গা হয়নি মিরাজের, তবে তিনি স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au