সর্বশেষ

কোয়াবের সুযোগ-সুবিধার বিষয়ে আমার সাথে আলোচনা হয়: তামিম ইকবাল

  • 4:01 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-দেশের ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় দেখার পাশাপাশি খেলোয়াড়দের পক্ষে কাজ করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংক্ষেপে যাকে কোয়াব নামেই চেনে সবাই। মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে কোয়াবের নির্বাচন। সেখানে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। সেখানে তাকে নির্বাচনে না দাঁড়ানো নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বেশ কৌশলী জবাব দিয়েছেন তামিম।

তামিম বলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে (কোয়াব নির্বাচনে) আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্রিকেট ক্যারিয়ারের ১৫-১৬ বছরে এটা দেখতে পারিনি। আজ এটা দেখে আমি নিজেও অনেক খুশি।

প্রথমবারের মতো চোখের সামনে কোয়াব নির্বাচন দেখে উচ্ছ্বসিত তামিম, ‘এমন অনেক সিনিয়র ক্রিকেটার আছেন যার সাথে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। এটা সুন্দর কার্নিভালের মতো হলো। ব্যাপারটা সুন্দর। এটা ধরে রাখতে হবে। কঠিন সময় এখন শুরু হবে। রিফর্ম করা, নির্বাচন করা, নতুন সভাপতি… কমিটি তো প্রায় পেয়েই গেছি। তারপর যে কাজগুলো সেদিকে মনোযোগ দিতে হবে।

নতুন কমিটি সব ভুল শুধরে এগিয়ে যাবে দাবি তামিমের, ‘যেহেতু আমরা রিফর্মের মধ্যে ছিলাম এবং দ্রুত নির্বাচন করাতে চেয়েছিলাম, আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম না তবে আমার সাথে কথা হতো। এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, ওমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচক হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের ২ বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au