সর্বশেষ

এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হতে যাবো: তাসকিন আহমেদ

  • 3:05 am - September 06, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের দাবি, টি-২০ ফরম্যাটে এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা। কারণ হিসেবে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলাকে সামনে আনেন তিনি। আবার এশিয়ার দ্বিতীয় সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে এই দুই দলের (আফগানিস্তান, শ্রীলঙ্কা) বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশের। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ মনে করেন, টুর্নামেন্টে বাংলাদেশ দলকে ভয় পাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কারণ বাংলাদেশ পূর্বে এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছে।

এশিয়া কাপ নিয়ে কথা বলতে গিয়ে ছন্দে থাকা দীর্ঘদেহি পেসার তাসকিন বলেন, ‘আমার ও দলের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া, এটাই মূল লক্ষ্য। আসলে আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না। সর্বশেষ তিন সিরিজই জয় পেয়েছি। এটা আত্মবিশ্বাস দেবে। দলটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন আমরা একটু হারছিলাম। এখন উন্নতির ধারাটা দেখুন। এই ধারাবাহিকতা থাকলে অনেক ভালো কিছু হবে।

তাসকিন জানান, ক্রিকেট চ্যালেঞ্জিং খেলা। প্রতি মুহূর্তে নিজেদের আপগ্রেড করতে হয়। উন্নতির জন্য বোর্ড ও ম্যানেজমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। ক্রিকেট দলীয় খেলা হলেও প্রস্তুতি ও উন্নতীর জন্য নিজেদের পদক্ষেপই বেশি নিতে হয়, ‘প্রস্তুতি ও উন্নতির জন্য ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিতে হয়। দলের সবার ভূমিকা আলাদা। এখন প্রক্রিয়া ও সেলফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবাই অনেক সচেতন। ভুলগুলো কমে আসছে। এজন্য উন্নতি দৃশ্যমান হচ্ছে।

বাংলাদেশ একাধিকবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। সেটাও হবে বলে আশ্বস্ত করেন তাসকিন, ‘টি-২০ অনিশ্চয়তার খেলা। ছোট দলও বিশ্বকাপে বড় দলকে হারায়। টি-২০ ফরম্যাটে এক ওভারে মোমেন্টাম শিফট হতে পারে। আমাদেরকে ভয় না পাওয়ার কারণ নেই। অতীতে আমরা ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হওয়াটা বাকি। এটাও হবে ইনশাআল্লাহ।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের আসর শুরু হবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে। বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী, দুই গ্রুপ থেকে চার দল সুপার ফোরে উঠবে। ওই চার দল একে অপরের মুখোমুখি হয়ে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au