সর্বশেষ

হামজা-সুমিত ছাড়াই নেপাল ম্যাচ জয়ে আশাবাদী কোচ ও অধিনায়ক

  • 5:49 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
নেপালে সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়ক৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেয়ার লক্ষ্য কোচ হাভিয়ের কাবরেরার। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয়ায় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়াও।

নেপাল ম্যাচ নিয়ে এক ধরনের হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু করলেও কাবরেরা পূর্ণ স্কোয়াড নিয়ে দেশে অনুশীলন করতে পেরেছেন মাত্র দুই দিন। হিমালয়ের দেশে গিয়ে কম্বিনেশন কতটা সেট করতে পেরেছেন স্প্যানিশ কোচ তা দেখা যাবে মাঠের লড়াইয়েই।

দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা-সমিত সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট। তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকেই ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল। যদিও প্রতিপক্ষকে সমপর্যায়েই বলছেন স্প্যানিশ কোচ।

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমার কাছে মনে হয় না দুটো দলের মাঝে খুব একটা পার্থক্য আছে। শক্তির বিচারে আমরা অনেকটা সমপর্যায়ের। তবে এখানে ম্যাচ খেলাটা সহজ নয়। সবশেষ নেপাল থেকে আমরা হার নিয়ে ফিরেছি। সেটা আমার মনে আছে। তবে এবার প্রেক্ষাপট আলাদা। আশা করছি ভালো কিছু হবে। তবে হামজা কিংবা সমিত সোম থাকলে আমরা এগিয়ে থাকতাম।

নেপালের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচ খেলতে মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে হবে ম্যাচ। সেটা তো হয়ইনি! এমনকি মেলেনি এশিয়ার কোনো শীর্ষ সারির দল। তারপরও এখান থেকেই প্রস্তুতি সারার লক্ষ্য অধিনায়কের।

জামাল ভূঁইয়া বলেন, ‘এটা আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। হংকং’র বিপক্ষে মাঠে নামার আগে আমাদের হাতে আর কোনো ম্যাচ নেই। সেই হিসেবে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচ বলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা চাই জয় তুলে নিতে। এতে দলের ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস বাড়বে।

প্রস্তুতির অংশ হিসেবে নেপালের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে লাল সবুজ। একই ভেন্যুতে যা মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au