সর্বশেষ

নারী বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিবে না পাকিস্তান

  • 6:18 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের সূত্রে এই তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী, সব দলের অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রফি গ্রহণ, যৌথ সংবাদ সম্মেলন ও ফটোশুটে অংশ নেন। তবে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বা কোনো প্রতিনিধি ভারত সফরে যাবেন না।

পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে “ফিউশন ফর্মুলা, যা অনুযায়ী ২০২৫ সালের পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে আগামী তিন বছরে ভারত ও পাকিস্তান একে অপরের আইসিসি টুর্নামেন্টে সফর করবে না।

ফলে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলোম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

এছাড়া, সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) ম্যাচও কলোম্বোতে অনুষ্ঠিত হবে, যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছায়। পাকিস্তান দল ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au