সর্বশেষ

শেষ মুর্হতের গোলে ইয়েমেনের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের হার

  • 10:55 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
১-০ গোলে হার মোরসালিনদের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-ইয়েমেনের নাটকীয় জয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাছাইয়ের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত আসরে খেলার বেশ আশা ছিল। গ্রুপ পর্বে টানা দুই হারে সেই আশায় গুঁড়েবালি।

প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলের পর আজ ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অ-২৩ দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন টেবিলের শীর্ষে। আজ দিনের পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুরকে হারালে তাদেরও পয়েন্ট ছয় হবে।

বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে তিন পয়েন্ট পেতে পারে। তিন পয়েন্টে গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ একেবারে ক্ষীণ। সেখানে এগারো গ্রুপের মধ্যে সেরা চার রানার্সআপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বাস্তবিক অর্থে এক ম্যাচ আগেই বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন আগের ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। চতুর্থ রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই চার মিনিটের সময় এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন ইয়েমেন ফরোয়ার্ড আব্দুল আল আওমি। অন্তিম মুহূর্তে গোল করে ইয়েমেনের ফুটবলার-কোচিং স্টাফরা সিজদায় পড়েন। বাংলাদেশ ডাগ আউট স্তব্ধ হয়ে পড়ে। পুনরায় কিক অফের পরই রেফারির খেলা শেষের বাঁশি বাজে।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তেমনটা পারেনি। ইয়েমেন এই অর্ধে আরো গোছালো ফুটবল খেলেছে। বাংলাদেশের কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করেন। ফাহমিদুল, আল আমিনকে একসঙ্গে উঠিয়ে নেন। খেলার শেষদিকে অধিনায়ক মোরসালিনকেও উঠান। আকাশ, তানিল সালিকরা নেমেও খেলার পরিবর্তন করতে পারেননি। অথচ ইনজুরি সময়ে নেমে মাত্র দেড় মিনিটের মাথায় গোল করেছেন ইয়েমেনের ফুটবলার আওমি।

বাংলাদেশ শেষ আট মিনিট এক জন কম নিয়ে খেলেছে। বাংলাদেশের বক্সের একটু সামনে ফাউল করেন মজিবুর রহমান জনি। বল দখলের লড়াইয়ে জনি পা বিপজ্জনকভাবে উপরে উঠিয়েছিলেন। রেফারি তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়া করেন। একজন কম নিয়ে খেলেও বাংলাদেশ বাকি সময় ভালোই সামাল দিচ্ছিল। কয়েকটি আক্রমণও করেছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে আর নিজেদের রক্ষা করতে পারেনি।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু ডাগ আউটে দাঁড়াতে পারেননি। সহকারী হাসান আল মামুনই কাজ করছেন। তিনি আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছেন। আগের ম্যাচে কিউবা মিচেলকে শুরুর একাদশে রেখেছিলেন। আজ কিউবাকে একাদশের বাইরে রেখে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশের বল পজেশন ও আক্রমণ সন্তোষজনকই ছিল। ম্যাচের অধিকাংশ সময় বল ইয়েমেনের অর্ধেই ছিল। বাংলাদেশের ফরোয়ার্ডরা বক্সের আশেপাশে বল দখলেও রাখতে পারলেও গোল করতে সক্ষম হয়নি। বাংলাদেশের অধিনায়ক শেখ মোরসালিনের নেয়া একটি শট ইয়েমেন গোলরক্ষক দুর্দান্তভাবে সেভ করেন। ফাহমিদুল ইসলাম বল দখলের লড়াই কিংবা বল হারিয়ে একাধিকবার মেজাজ হারিয়েছেন। রেফারি ও প্রতিপক্ষের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন।

আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ গত ম্যাচের মতো এই ম্যাচেও দৃষ্টি কাড়ছেন। লেফট ব্যাক পজিশনের এই ফুটবলার বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা। ডান প্রান্ত থেকে তিনি একাধিক কর্নার নিয়েছেন। আবার বা প্রান্তে লম্বা থ্রো-ইন করছেন। এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ সন্তোষজনকই।

গত ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। ম্যাচে পরাজয়ের ব্যবধান আরো অনেক বেশি হতে পারত। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অসাধারণ সেভ করায় সেটি আর হয়নি। আজ অবশ্য শ্রাবণকে প্রথমার্ধ পর্যন্ত তেমন বড় ধরনের পরীক্ষায় পড়তে হয়নি। ইয়েমেনের নেয়া শটগুলো পোস্টের উপর ও আশপাশ দিয়েই বেশি গেছে।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au