সর্বশেষ

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

  • 11:03 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে ‘অ্যাডহক কমিটি’। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে গেল সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল বিসিবির নির্বাচনের সময়।

জানা গেল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি।

পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার

২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার

৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au