বিশ্ব

ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন, জাতিসংঘের আশঙ্কা

  • 3:32 am - September 07, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
বহুতল ভবন সুসি টাওয়ারের ধ্বংসস্তূপের পাশে বসে আছেন অসহায় এক ফিলিস্তিনি। ছবি: এএফপি

মেলবোর্ন ,৭ সেপ্টেম্বর- ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের নতুন হামলায় ধসে পড়েছে একটি বহুতল আবাসিক ভবন। স্থানীয় বাসিন্দাদের মতে, ভবনটিতে কয়েকটি বেসামরিক পরিবার আশ্রয় নিয়েছিল। শনিবারের এই হামলার আগে গাজা নগরীর মানুষকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে গত মাস থেকে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। আকাশপথে তীব্র হামলার পাশাপাশি উপকণ্ঠে স্থল অভিযানও শুরু হয়েছে। এতে আগেই বিপর্যস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

শনিবারের হামলায় ধ্বংস হওয়া ১৫ তলা সুসি রেসিডেনশিয়াল টাওয়ারটি গাজার অন্যতম বড় আবাসিক ভবন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁদের চোখের সামনেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে ভবনটি। ইসরায়েল দাবি করেছে, ওই ভবনে হামাস গোয়েন্দা কার্যক্রম চালাত এবং সেনাদের ওপর নজরদারি করত। তাই ভবনটি ধ্বংস করা হয়েছে। তবে তারা বলছে, বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ধ্বংস হওয়া ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের হামলা অব্যাহত থাকবে।”
ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, গাজার আরও বহুতল ভবনকে লক্ষ্যবস্তু করা হবে। গতকালই আরেকটি বহুতল ভবন থেকে বাসিন্দাদের সরতে বলা হয়েছিল।

গাজা নগরীর বাসিন্দাদের উদ্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র অ্যাভিচে আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আল–মাওয়াসি এলাকায় সরে যেতে বলেছেন। তিনি দাবি করেছেন, সেখানে গেলে ইসরায়েলের পক্ষ থেকে খাবার, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে।

তবে ফিলিস্তিনিরা প্রশ্ন তুলেছেন, এই এলাকাতেই অতীতে একাধিকবার বোমা বর্ষণ করা হয়েছে। ৪৮ বছর বয়সী আবদেল নাসের মুসতাহা বলেন, “কেউ বলছেন পালাতে হবে, আবার কেউ বলছেন না। কারণ গাজার প্রতিটি জায়গায়ই বোমা পড়ছে। আল–মাওয়াসি নামের কথিত মানবিক এলাকাতেও দেড় বছর ধরে হামলা চালানো হচ্ছে।”

শুধু আজকের হামলাতেই অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২৩ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান চালিয়ে যায়, তবে সেখানে ‘বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হবে।

জাতিসংঘ–সমর্থিত প্রতিষ্ঠান আইপিসি গত মাসেই গাজা নগরীতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বর্তমানে এ নগরী ও আশপাশে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আটকা রয়েছেন। অধিকাংশই একাধিকবার বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন।

বাসিন্দা নাসের মুসতাহার মেয়ে ২০ বছরের সামিয়া মুসতাহা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “আমরা কোথায় যাব? বোমা অথবা অনাহার—মৃত্যু তো আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।”

সূত্রঃএএফপি

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au