নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর-এশিয়া কাপ হকির ষষ্ঠ আসরেও ইতিহাস পাল্টাতে পারল না বাংলাদেশ। আগের আসরের মতো এবারও ষষ্ঠ হয়ে মাঠ ছাড়তে হলো রাকিবুল হাসান, আশরাফুল ইসলামদের। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে আজ পঞ্চম–ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।
ম্যাচ শুরুর প্রথম আট মিনিটে টানা তিনবার পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন খেলোয়াড়রা। উল্টো নবম মিনিটে জাপানের শিনোহারা রোসুকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই।
দ্বিতীয় কোয়ার্টারে আর গোল খেতে হয়নি বাংলাদেশকে। তবে তৃতীয় কোয়ার্টারে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে দল। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের ডিফেন্ডাররা আরও চাপে পড়েন। এ সময় একদিকে আমিরুল ইসলামের গোল থেকে ব্যবধান কমালেও জাপান আরও দুটি গোল করে ৬-১ ব্যবধান নিশ্চিত করে।
ষষ্ঠ হওয়া মানেই বাংলাদেশের জন্য সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ হাতছাড়া। এবারের টুর্নামেন্ট থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। নিয়ম অনুযায়ী, শীর্ষ পাঁচে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। ষষ্ঠ হওয়া বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হবে। সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে মশিউর রহমানের দল।
এশিয়ান হকি ফেডারেশন এখনও প্লে-অফ সিরিজের ভেন্যু ও সময় চূড়ান্ত করেনি। তবে বাংলাদেশ হকি ফেডারেশন চাইছে ঢাকায় ম্যাচ আয়োজন করতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানিয়েছেন, “আমরা চেষ্টা করব ঢাকায় সিরিজটা আয়োজন করতে। যদিও আমাদের টার্ফ পুরনো। এখন এশিয়ান হকির পর্যবেক্ষক দল টার্ফ দেখার পর সন্তুষ্ট হলে তো সমস্যা নেই।”
১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত ১২ বার এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে সর্বোচ্চ অর্জন এখনো পঞ্চম স্থান। এবারের মতো ষষ্ঠ স্থান ধরে রাখা মানে আবারও হতাশা, তবে সামনে পাকিস্তানের বিপক্ষে লড়াই জিতলে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে বিশ্বকাপ বাছাইপর্বে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au