সর্বশেষ

এবার ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান

  • 3:04 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
এবার ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

মেলবোর্ন , ৮ সেপ্টেম্বর-প্রথমবারের মতো আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি আয়োজন করা হয়েছে। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

তিনটি দলকেই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রস্তুতির সুযোগ করে দিতে চায় পিসিবি। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এটি হবে আফগানিস্তানের ইতিহাসে পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

এর আগে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মাঝে সর্বশেষ ম্যাচটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে। ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলা স্থানান্তরিত হবে লাহোরে।

২২শে নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২৩শে নভেম্বর আবারো পাকিস্তানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। এরপর ২৫শে নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ২৭শে নভেম্বর সিরিজের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। ২৯শে নভেম্বর লাহোরেই অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

এই ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অক্টোবর-নভেম্বরে পাকিস্তান আরও একটি হোম সিরিজ আয়োজন করবে। এ সময় পাকিস্তানে সফর করবে দক্ষিণ আফ্রিকা, যেখানে দুইটি টেস্ট (আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ অংশ) ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ ১২ অক্টোবর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au