নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ৮ সেপ্টেম্বর- ৮ম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় গ্রুপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে এবং মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্ধীতামূলক খেলায় ১ পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারী জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্টত্ব প্রমাণ করেছে।
ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে।
বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় মার্কেন্টাইল ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ্য উৎসব উপলক্ষ্যে গত শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হয়েছিল জাতীয় খো খো প্রতিযোগীতা ২০২৫।
তিনদিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহন করে।
শনিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে।
২য় সেমিতে নীলফামারী জেলা দল যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। স্থান নির্ধারনী ম্যাচে গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে ৩ য় স্থান লাভ করে।
অপর দিকে, পুরুষ বিভাগে ১ম সেমিতে বাংলাদেশ আনসার নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে। ২য় সেমিতে বাগেরহাট জেলাকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে।
প্রতিযোগিতায় সেরা পারর্ফরম করে দর্শকদের মন জয় করে নিলফামারী জেলার ৫ম শ্রেনীর ছাত্রী লুবা আকতার (১২)।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au