সর্বশেষ

রোনালদোর জোড়ো গোলে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ জয় পর্তুগালের

  • 3:35 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
আর্মেনিয়া ৫-০ গোলে হারিয়েছে রোনালদোরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নের ষষ্ঠ বিশ্বকাপ যাত্রা শুরু হলো একেবারেই তার স্বভাবসুলভ ভঙ্গিতে। তার জোড়া গোলের দাপটে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করলো পর্তুগাল।

জোড়া গোল রোনালদোকে আরও একবার নতুন উচ্চতায় পৌঁছে দিল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে এখন তার ঝুলিতে ১৪০ গোল। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৮ এ। লিওনেল মেসির চেয়ে ২টি বেশি এবং সর্বকালের শীর্ষ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজের থেকে মাত্র ১টি কম।ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লিখলেন রোনালদো, “প্রথম ধাপ সম্পন্ন।”৪০ বছর বয়সেও থেমে নেই এই কিংবদন্তি। সম্প্রতি সৌদি আরবের আল-নাসর ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। গত গ্রীষ্মে জাতীয় দলকে জিতিয়েছেন ইউরোপের নেশনস লিগ শিরোপা। কিন্তু বিশ্বকাপের মঞ্চেই তার বড় আক্ষেপ। যেটা তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি পূরণ করেছেন ২০২২ সালে আর্জেন্টিনাকে নিয়ে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। সম্ভবত এটিই হবে রোনালদোর শেষ সুযোগ, যেখানে তিনি ও মেসি একসাথে ষষ্ঠ বিশ্বকাপে নাম লেখাবেন। ইতিহাসে যা আর কারও নেই।ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী রোনালদো এদিন গোল পেয়েছেন দুই অর্ধে। প্রথমে পেদ্রো নেতোর ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে। আর দ্বিতীয়টি একেবারে তার স্বর্ণযুগের মতো প্রায় ২৫ গজ দূর থেকে বজ্রগতির শট। গোলের পর চিরচেনা ভঙ্গিতে দু’হাত ছড়িয়ে উদযাপন করেছেন তিনি।

জোয়াও ফেলিক্সও জ্বলে ওঠেন, করেন দুই গোল এবং ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোলটি তার পা থেকেই আসে। এছাড়া জোয়াও ক্যানসেলোও স্কোরশিটে নাম তোলেন।

ম্যাচ শেষে মিডফিল্ডার ভিটিনহা বলেন, “এটা প্রায় নিখুঁত এক পারফরম্যান্স ছিল।”

মঙ্গলবার ভোরে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au