সর্বশেষ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাইফুল বারী টিটু

  • 4:19 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর হোটেলে ফিরেছেন বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর ও অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচের দিন তাকে হাসপাতালে পুনরায় নিয়ে ভর্তি করানো হয়। এখন অনেকটা স্বাভাবিক হওয়ায় তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ম্যাচের আগের দিন টিটু অত্যন্ত জ্বরে আক্রান্ত হন৷ ঐ দিন হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসার পর তাকে হোটেলে নিয়ে আসা হয়। ম্যাচের দিন ফের অসুস্থ হলে আবার হাসপাতালে নেয়া হয়। তখন শারীরিক অনেক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি স্যালাইন সহ নানা চিকিৎসা চলে ভিয়েতনাম হাসপাতালে। জ্বর ও দুর্বলতাই ছিল তার মূল সমস্যা।

টিটু চার দিন হাসপাতালে থাকার মধ্যে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগামী পরশু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে দুর্বল শরীর নিয়ে টিটু ডাগ আউটে থাকবেন কি না সেটাই দেখার বিষয়। যদিও অ-২৩ দলের কর্তৃত্ব হ্যাভিয়ের ক্যাবরেরার মাধ্যমে সহকারী কোচ হাসান আল মামুনের উপরেই।

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে গতকাল ম্যাচে একাদশে ছিলেন। ৬৪ মিনিটে কোচ তাকে উঠিয়ে নেন। মাঠ থেকে তুলে নেয়ায় ডাগ আউটে তিনি বাজে আচরণ করেন। এতে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট বিব্রত হয়। টিম হোটেলে এমন আচরণের জন্য কোচ ও টিম ম্যানেজমেন্ট ফাহমিদুলের সঙ্গে আলাদা আলাপ করেছেন বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au