সর্বশেষ

বিসিবি নির্বাচন না করার কারণ জানালেন আকরাম খান

  • 3:51 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর-দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও সেভাবে বিষয়টি খোলাসা করেননি তিনি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখনই অংশগ্রহণের ঘোষণা দেন তামিম। বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেও তার নজর সভাপতি পদের দিকে। এদিকে, প্রশ্ন উঠেছে তার চাচা আকরাম খান দীর্ঘ সময় বিসিবিতে থাকলেও কেন সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না!

সাবেক দেশসেরা ওপেনার তামিম প্রথমে বিসিবির পরিচালক হতে চান, গঠনতন্ত্র অনুসারে এটাই সভাপতি পদে নির্বাচনের প্রাথমিক বিষয়। এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে। তামিমের সিদ্ধান্ত জানানোর পর বিসিবির নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। সবমিলিয়ে বিসিবির নির্বাচন নিয়ে এখন থেকেই রোমাঞ্চ ছড়াতে শুরু করেছে।

এরই মাঝে গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছিল- আরেক সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানকে আর বোর্ডে দেখা যাবে না। এর পেছনে ঠিক কী কারণ থাকতে পারে তা নিশ্চিত করে জানা যাচ্ছিল না। এই রহস্যের জট খুলেছেন আকরাম নিজেই। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিসিবির নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার কারণ জানিয়েছেন।

আকরাম বলেছেন, ‘যেহেতু আমার পরিবারের আরেকজন সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে…বোর্ডে একই পরিবারের দু’জন থাকাটা আমার পছন্দ না। ও (তামিম) তো আমার ছোট, আমার ছেলের মতো, ওকে আমি কোলে নিয়েছি। এজন্য আমি ওখান থেকে সরে এসেছি। এটা দেখতেও ভালো লাগে না। একজন প্রধান (তামিমের বিসিবি সভাপতি হওয়া) হবে, আর বয়সেরও তো একটা ব্যাপার আছে।’

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ সদস্যের ওই পর্ষদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। নির্বাচনের তারিখ ঘোষণার পর পরিচালক পদে লড়াইয়ের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। পরবর্তীতে ফারুক আহমেদসহ আরও কয়েকজনের পরিচালক নির্বাচনের কথা জানা গেছে। এর মাঝেই আসে বুলবুলের ঘোষণা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au