সর্বশেষ

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে ভারতের তিন সাবেক ক্রিকেটার

  • 5:16 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

 মেলবোর্ন ১০ সেপ্টেম্বর- শুরু হয়েছে এশিয়া কাপ। তার আগে প্রকাশ করা হয়েছে ধারাভাষ্যকারদের নাম। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীসহ ভারতের বেশ কয়েক জন সাবেক ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। থাকবেন ভারতীয় দলের সাবেক সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও।

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় গাভাস্কার এবং শাস্ত্রীকে। এবারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যারা নিয়মিত খেলার ধারাভাষ্য দেন না।
এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কার, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মাঞ্জরেকর, রবীন উথাপ্পা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড, আতাহার আলী এবং সাইমন ডুলরা।

হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ভারতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নায়ার, বীরেন্দর শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের সাবেক বোলিং কোচ অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও।

এশিয়া কাপের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টিটির সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ।

এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়।
গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au