চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল
মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…
মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- দুই দিনের সহিংস বিক্ষোভ ও প্রধানমন্ত্রী কেপি অলি শর্মার পদত্যাগের পর থমথমে নেপাল। আজ বুধবার সন্ধ্যা ৫টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউ ঘোষণা করেছে সেনাবাহিনী। প্রয়োজনে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
দিনভর কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সেনাদের টহল দিতে দেখা গেছে। অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে স্বার্থান্বেষী মহল অনুপ্রবেশ করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও যৌন হয়রানির মতো অপরাধ ঘটিয়েছে।
এক বিবৃতিতে সেনারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিহতদের জন্য শোক জানায়।
সেনাপ্রধান অশোক রাজ সিগডেল মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় সব পক্ষকে আলোচনায় বসে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের প্রক্রিয়া আদালত স্থগিত করেছে। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতের অন্তর্বর্তী রায়ে বলা হয়েছে, কুকের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁকে অপসারণের জন্য যথেষ্ট নয়।
বিচারক জিয়া কব রায়ে উল্লেখ করেন, কুকের বিরুদ্ধে আনা মর্টগেজ জালিয়াতির অভিযোগ তাঁর ফেডে যোগদানের আগের ঘটনা। দায়িত্ব পালনের সময় অসদাচরণের প্রমাণ না থাকায় তাঁকে সরানো আইনসঙ্গত নয়।
এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের ফেড গভর্নর অপসারণের প্রচেষ্টা আইনি জটিলতায় পড়ল। ফেড প্রতিষ্ঠার পর কখনো এমন নজির ঘটেনি।
কুক অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলো তাঁর নীতিগত অবস্থানের কারণে রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে। তাঁর আইনজীবী একে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, প্রেসিডেন্টের হাতে ফেড গভর্নর অপসারণের ক্ষমতা রয়েছে এবং আদালতের এখতিয়ার নেই। ফলে এ মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার প্রভাব পড়তে পারে ১৬–১৭ সেপ্টেম্বরের ফেড বৈঠকে, যেখানে সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে কেন্দ্রীয় ব্যাংক ও হোয়াইট হাউসের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au