সর্বশেষ

বছরখানেক পর রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

  • 4:52 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
বছরখানেক পর রাজা চার্লসের সঙ্গে হ্যারির সাক্ষাৎ |ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পর দীর্ঘদিন দূরে থাকা প্রিন্স হ্যারি অবশেষে তার বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটাই তাদের প্রথম মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে,

আগত সোমবার থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন হ্যারি। বুধবার রাজা চার্লস স্কটল্যান্ড থেকে ফিরে লন্ডনের বাসভবন ক্ল্যারেন্স হাউসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হ্যারিকে কালো গাড়িতে সেখানে প্রবেশ করতে দেখা যায়। তবে সাক্ষাৎ ছিল খুব সংক্ষিপ্ত—এক ঘণ্টারও কম সময় অবস্থান করে তিনি সেখান থেকে বেরিয়ে যান। পরে তিনি নিজের ইনভিক্টাস গেমস ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

রাজা চার্লসের সঙ্গে দেখা হলেও বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক এখনো শীতল। সোমবার তারা উইন্ডসরের আলাদা জায়গায় ছিলেন। এদিন হ্যারি তার প্রয়াত দাদি রানি দ্বিতীয় এলিজাবেথের কবরেও শ্রদ্ধা জানান।

বুধবার সকালে হ্যারি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সেন্টার ফর ব্লাস্ট ইনজুরি স্টাডিজ পরিদর্শন করেন। এ সময় তিনি গাজা ও ইউক্রেনে আহত শিশুদের সাহায্যে আড়াই লাখ ডলার করে মোট ৫ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন। তার ও মেগান প্রতিষ্ঠিত আর্চওয়েল ফাউন্ডেশন এ অর্থ দেবে শিশুদের চিকিৎসা, মেডিকেল ইভাকুয়েশন এবং কৃত্রিম অঙ্গ তৈরির প্রকল্পে।
তিনি এক বিবৃতিতে বলেন, “গাজায় এখন বিশ্বের ইতিহাসের সবচেয়ে বেশি শিশু অঙ্গহানির শিকার। একটি সংস্থা একা এই সমস্যার সমাধান করতে পারবে না।”

২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছাড়ার পর মেগানকে নিয়ে হ্যারি ক্যালিফোর্নিয়ায় চলে যান। এরপর তিনবার যুক্তরাজ্যে এলেও বাবার সঙ্গে তার দেখা হয়নি। বরং রাজপরিবার নিয়ে তিনি বহুবার প্রকাশ্যে সমালোচনা করেছেন।

  • ২০২১ সালে ওপরা উইনফ্রের সাক্ষাৎকারে হ্যারি ও মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের কিছু সদস্য বর্ণবাদী।
  • তার আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’-এও তিনি বড় ভাই উইলিয়াম ও ভাবি কেটসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au