একটু পর আসার কথা বলে চিরতরে চলে গেলেন শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করা সেই তাওসিফ
একটু কথা বলে ফিরে আসবেন বলে বাসা থেকে বের হয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সৌরি। যাওয়ার আগে মাকে জানিয়েছিলেন, কিছুক্ষণ পরই…
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ২ মাইল হেড এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী কিশোরী কৃষ্ণা দে। গত ১৯ অক্টোবর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পেতে ও নিরাপদে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে পরিবার।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ১৯ অক্টোবর বেলা ৩টার দিকে বাসা থেকে বের হয় কৃষ্ণা। এরপর সে আর বাড়ি ফেরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কৃষ্ণা দে রাজকুমার দে ও মেঘনা রানী দাসের মেয়ে। তাদের আদি বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায়। জীবিকা ও পড়াশোনার প্রয়োজনে বর্তমানে পরিবারটি চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় বসবাস করছে। কৃষ্ণা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
মেয়ের সন্ধান না পেয়ে গত ২৬ অক্টোবর বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা মেঘনা রানী দাস। এ ঘটনায় থানায় করা জিডির নম্বর ১৫৫৫।
কৃষ্ণার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। দ্রুত বিষয়টি তদন্ত করে কিশোরীকে খুঁজে বের করা এবং তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনেরা।
কৃষ্ণার সন্ধান পেলে সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে পরিবার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au