বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভূমিকা, বেলারুশ থেকে ৫২ রাজনৈতিক বন্দি মুক্ত

  • 2:32 am - September 12, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
১১ সেপ্টেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো মিনস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জন কোলের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : এএফপি

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকোর সরকারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫২ রাজনৈতিক বন্দি। যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা ও চাপের পর এ মুক্তি সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেডা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নাউসেডা লিখেছেন— “আজ ৫২ বন্দি নিরাপদে বেলারুশ থেকে লিথুয়ানিয়ার সীমান্ত অতিক্রম করেছেন। এ মুক্তির পেছনে ওয়াশিংটন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা জানিয়েছে, মুক্ত হওয়া ৫২ জনের মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে ছয়জন লিথুয়ানীয়, দুজন লাটভীয়, দুজন পোলিশ, দুজন জার্মান, একজন ফরাসি ও একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। নাউসেডা উল্লেখ করেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিরোধী নেতা, সাংবাদিক ও প্রতিবাদকারীরা। যদিও তাদের সবার নাম প্রকাশ করা হয়নি, তবে লিথুয়ানীয় নাগরিক এলেনা রামানাউস্কিয়েনের নাম নিশ্চিত করেছেন তিনি। রামানাউস্কিয়েনে গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি লুকাশেংকোর সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশেই বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের উপদেষ্টা জন কোল জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প তিনবার নির্দেশ দিয়েছেন বেলাভিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। ফলে স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি ও কমার্স ডিপার্টমেন্ট দ্রুত পদক্ষেপ নেয়।”

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নাউসেডা বলেন, “আজকের এই মুক্তি গুরুত্বপূর্ণ হলেও বেলারুশের কারাগারে এখনো এক হাজারেরও বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন। তারা মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেংকোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি দমন ও স্বাধীন গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী নেতা, কর্মী, সাংবাদিকসহ হাজারো মানুষকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বছরের জুনে বেলারুশ সরকার আরও ১৪ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে ছিলেন নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা টিখানোভস্কায়ার স্বামী সারগেই টিখানোভস্কি।

আন্তর্জাতিক মহল বলছে, সর্বশেষ এই মুক্তি বেলারুশের প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কূটনৈতিক চাপেরই একটি ইতিবাচক ফলাফল। তবে এখনো যারা কারাগারে রয়েছেন, তাদের মুক্তির দাবিও জোরালো হচ্ছে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au