সর্বশেষ

আতঙ্কে ট্রেন থেকে লাফ, গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

  • 12:15 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
কারিশমা শর্মা এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- ভারতের হিন্দি সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী কারিশমা শর্মা এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মুম্বাইয়ের লোকান ট্রেন থেকে লাফ দিয়ে তিনি পড়ে গিয়ে মাথা ও পিঠে আঘাত পেয়েছেন।

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর জানিয়েছেন।
গত বুধবার শুটিংয়ের জন্য চার্চগেট যাচ্ছিলেন কারিশমা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি সেদিন শাড়ি পরেছিলাম। লোকাল ট্রেনে উঠতেই ট্রেন দ্রুত গতি পায়। তখন বুঝতে পারি, আমার বন্ধুরা উঠতে পারেনি। আতঙ্কে আমি লাফ দিই, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পিঠের ওপর পড়ি এবং মাথায় আঘাত পাই।’

কারিশমা জানান, তাঁর মাথা ফুলে গেছে, পিঠে আঘাত লেগেছে এবং শরীরজুড়ে চোটের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড়।’

অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তিয়াশা পলও দুর্ঘটনার খবর শেয়ার করেছেন। হাসপাতালে স্যালাইন নেওয়া অবস্থায় করিশমার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর কিছুই মনে নেই ওর। আমরা মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা এখনো সবকিছু পরীক্ষা করছেন।’ তিনি আরও পুরোনো একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দুর্ঘটনার ঠিক আগেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন কারিশমা।

চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই কাজ করেছেন কারিশমা। তাঁকে দর্শক দেখেছেন ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘হোটেল মিলান’, ‘ফাস্টে ফসাতে’ প্রভৃতি ছবিতে। ওটিটিতে তিনি অভিনয় করেছেন ‘রাগিনী এমএমএস: রিটার্নস’, ‘ফিক্সার’সহ আরও কয়েকটি সিরিজে। টেলিভিশনে করেছেন ‘পবিত্র রিশতা’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’, ‘সিলসিলা পেয়ার কা’সহ নানা জনপ্রিয় ধারাবাহিকে।

কারিশমার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এই শাখার আরও খবর

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

মন্দিরে যাওয়ার পথে মোটরসাইকেল কেড়ে নিল সজল চক্রবর্তীর জীবন

বরিশালে ভোরে মন্দিরে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তী (৬০)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডে রাস্তা পার হওয়ার…

ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা…

সরকার পরিবর্তনের পেছনে ছিল ইউনূস ও জাতিসংঘের ভূমিকা, ১,৪০০ নিহতের পরিচয় প্রকাশের দাবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে ২০২৪ সালের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে অতিরঞ্জনের অভিযোগ তুলেছে একটি নিবন্ধ। এতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সেন্টার, যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au