বাংলাদেশ

তাওসিফকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে, দাবি বাবার

  • 12:11 am - October 30, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার
তাওসিফের বাবা একেএম এনায়েতুল করিম। ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সাউরীকে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাবা একেএম এনায়েতুল করিম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছেলের ময়নাতদন্ত শেষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের কাছে এ সন্দেহের কথা জানান তিনি।

তাওসিফের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন তাঁর বাবা। তিনি বলেন, তাওসিফ অত্যন্ত ভালো ব্যক্তিত্বের মানুষ ছিলেন। একজন কমিশনড অফিসার হতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন কোর্স সম্পন্ন করে তিনি এ অবস্থানে পৌঁছেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনায়েতুল করিম বলেন, ‘হত্যা করা হয়েছে, তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে বলে আমি সাসপেক্ট করি।’ তবে তাঁর এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

ছেলের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাবা হিসেবে তাওসিফের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ছেলে তাঁর সঙ্গে অনেক বিষয় ভাগাভাগি করতেন। এমনকি বিয়ে নিয়েও তাঁদের মধ্যে কথা হতো।

তাওসিফের বাবা জানান, নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার প্রায় পুরো সময় মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন তিনি। সন্ধ্যায় দ্বীপ নামে এক ব্যক্তি ফোন করলে বন্ধুর সঙ্গে কথা বলে আসার কথা জানিয়ে বাসা থেকে বের হন তাওসিফ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বাসা থেকে বের হওয়ার সময় তাওসিফের আচরণে অস্বাভাবিক কিছু মনে হয়নি। পরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ‘আম্মু, আমি আসছি’ লিখে বার্তা পাঠান তিনি।

সিসিটিভি ফুটেজে তাওসিফকে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হতে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাওসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাওসিফকে বিমানবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে চাকরিসংক্রান্ত কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে তাওসিফের মরদেহ উত্তরায় তাঁর বাসার নিচে নেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় মসজিদে জানাজা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের গোরস্তানে তাঁকে দাফনের কথা রয়েছে।

এই শাখার আরও খবর

সরকার পরিবর্তনের পেছনে ছিল ইউনূস ও জাতিসংঘের ভূমিকা, ১,৪০০ নিহতের পরিচয় প্রকাশের দাবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে ২০২৪ সালের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে অতিরঞ্জনের অভিযোগ তুলেছে একটি নিবন্ধ। এতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সেন্টার, যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা এবং…

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, জাপানের আটকে ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর উড্ডয়ন বিলম্বিত হয়েছে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে…

ভিক্টোরিয়ায় ১২ বছর পর লেবার সরকারের পতনের আভাস, জরিপে এগিয়ে কোয়ালিশন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে টানা ১২ বছর ক্ষমতায় থাকা লেবার পার্টির সরকারের অবসানের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন এক জনমত জরিপে বিরোধী দলীয় নেতা জেস উইলসনের নেতৃত্বাধীন…

ইসরায়েলের নির্বাচনে কাতারের প্রভাবের অভিযোগ, তদন্তের নির্দেশ নির্বাচন কমিটির প্রধানের

ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান বিচারপতি নোয়াম সোলবার্গ। কাতারের অর্থায়নে আরব…

সংখ্যালঘুদের অধিকার নিয়ে জাতিসংঘের ফোরামের অধিবেশন ২৬-২৭ নভেম্বর

সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা ও অগ্রগতিতে আঞ্চলিক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ২৬ ও ২৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক…

দাবানলে বিদ্যুৎ বিপর্যয়, পার্থ বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থের পাহাড়ি এলাকায় দাবানলের জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পার্থ বিমানবন্দরের কার্যক্রমে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au