লিড নিউজ

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, আজ রাতেই শপথ

  • 2:29 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- প্রাণঘাতী বিক্ষোভে সরকারের পতনের পর নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবার এক ঘোষণায় জানায়, স্থানীয় সময় রাত ৯টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল জানান, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল সাবেক প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এর পরপরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

জেন-জি আন্দোলনের অন্যতম নেতা নিমেশ শ্রেষ্ঠা বলেন,

“আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। সংসদ ভেঙে দেওয়া হবে এবং সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হবেন।”

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। তার রায়ে তৎকালীন তথ্য ও যোগাযোগমন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্ত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন এবং দুর্নীতি দমন কর্তৃপক্ষের এক প্রভাবশালী প্রধান অপসারিত হন।

তবে এসব রায়ের কারণে তাকে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে অভিশংসনের প্রক্রিয়ার মুখে পড়তে হয়েছিল এবং একপর্যায়ে সাময়িক বরখাস্তও করা হয়।

কৃষক পরিবারের সন্তান কার্কি সাত ভাইবোনের মধ্যে সবার বড়। তার পরিবারের সঙ্গে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।

কার্কি ১৯৭২ সালে মাহেন্দ্র মোরং ক্যাম্পাস থেকে বিএ পাস করেন। পরে ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে এমএ এবং ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন।

নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে আজ রাতেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন সুশীলা কার্কি।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au