সর্বশেষ

ইউরোপের পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারে ন্যাটোর নতুন উদ্যোগ ‘ইস্টার্ন সেনট্রি’

  • 6:27 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের যৌথ সংবাদ সম্মেলন। ছবিঃম এপি

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইউরোপের পূর্ব সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ন্যাটো। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ইস্টার্ন সেনট্রি’।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “ন্যাটো পূর্ব সীমান্তে অবস্থান আরও মজবুত করতে ‘ইস্টার্ন সেনট্রি’ চালু করছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ সামরিক কার্যক্রম শুরু হবে। ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ বিভিন্ন মিত্র দেশ এই অভিযানে অংশ নেবে।”

এই ঘোষণা আসে বুধবারের ঘটনার পর, যখন একাধিক রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। ন্যাটো তখন যুদ্ধবিমান পাঠিয়ে ড্রোনগুলো ভূপাতিত করে। বিষয়টি ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো করেছে।

রুটে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে কি না তা এখনো যাচাই করা হচ্ছে। তবে যেভাবেই হোক, এটি বেপরোয়া ও অগ্রহণযোগ্য পদক্ষেপ।

ন্যাটোর ইউরোপীয় সর্বাধিনায়ক মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ বলেন, “আমাদের তাৎক্ষণিক মনোযোগ পোল্যান্ডে থাকলেও এই পরিস্থিতি এক দেশের সীমা ছাড়িয়ে গেছে। এক মিত্র আক্রান্ত হলে তা সবার ওপর প্রভাব ফেলে। ইস্টার্ন সেনট্রি নমনীয় ও দ্রুত অভিযানে সক্ষম হবে, ঠিক যেখানে প্রয়োজন সেখানেই প্রতিরক্ষা জোরদার করবে।”

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউক্রেনে হামলা চালাচ্ছিল এবং পোল্যান্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার উদ্দেশ্য ছিল না।

নতুন এই মিশনের আওতায় আকাশ ও স্থল ঘাঁটি ব্যবহার করে যৌথভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ইতিমধ্যে ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এ মিশনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে, অন্য মিত্ররাও শিগগির যুক্ত হবে।

শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তিনি পোল্যান্ডে তিনটি রাফায়েল যুদ্ধবিমান পাঠাবেন। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “ইউরোপ মহাদেশের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা রাশিয়ার বাড়তি ভয় দেখানোতে মাথা নত করব না।”

এদিকে পোল্যান্ডের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বৈঠকে বসেছে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ন্যাটোকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, রাশিয়ার আগ্রাসী নীতির জবাবে এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয়। তিনি আরও বলেন, “এটি কেবল কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং পুরো পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য ন্যাটোর দায়িত্বশীলতার প্রকাশ।”

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব, মৃত ১২০

মেলবোর্ন,২ জুলাই-নযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশ সুদানে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। সর্বশেষ প্রাদুর্ভাবে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত মে মাস থেকে…

ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য গল্প লিখল বেলজিয়াম

মেলবোর্ন,২ জুলাই- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নজির গড়েছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সেনেগালকে…

নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে?

মেলবোর্ন,২ জুলাই- নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতির মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের যাত্রা শুরু হয়েছে। সরকারের লক্ষ্য অর্থনীতিকে পুনরুদ্ধার করে ৬ দশমিক…

বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

মেলবোর্ন,২ জুলাই- বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার…

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au