সর্বশেষ

বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিল আলবেনিয়া, দুর্নীতি দমনে নতুন অধ্যায়

  • 1:14 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ ডিয়েলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- বিশ্ব রাজনৈতিক অঙ্গনে অভূতপূর্ব এক উদ্যোগ নিল আলবেনিয়া। প্রযুক্তিকে রাষ্ট্রীয় প্রশাসনে সরাসরি অন্তর্ভুক্ত করে দেশটি নিয়োগ দিয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রীকে। কোড ও পিক্সেল দিয়ে তৈরি এই ভার্চুয়াল মন্ত্রীর নাম ‘ডিয়েলা’। বৃহস্পতিবার রাজধানী তিরানায় আনুষ্ঠানিকভাবে এআই মন্ত্রীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী এদি রামা।

সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আলবেনিয়া দুর্নীতির অভিযোগে সমালোচিত। এবার সেই চক্র ভাঙতেই নতুন মিশনে নামানো হয়েছে এআই মন্ত্রী ডিয়েলাকে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ডিয়েলা মূলত সরকারের সব ধরনের ক্রয় প্রক্রিয়া এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি তদারকি করবে।

প্রথমে প্রতিটি সরকারি চুক্তি ডিয়েলা পুনর্মূল্যায়ন করবে এবং কোনো অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করবে। এরপর অনুমোদন বা প্রত্যাখ্যানের সুপারিশ দেবে। এর মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।

চলতি বছরের শুরুতে এদি রামা এক বক্তব্যে বলেছিলেন—“আলবেনিয়ায় একদিন ডিজিটাল মন্ত্রী কিংবা এআই প্রধানমন্ত্রী আসবে।” সেই ভবিষ্যদ্বাণী অল্প সময়ের মধ্যেই বাস্তব রূপ নিল। বৃহস্পতিবার ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে ডিয়েলাকে মঞ্চে তুলে ধরেন রামা এবং একে বিশ্বের প্রথম এআই মন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

তিনি বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি প্রযুক্তির সাহায্যে। ডিয়েলা শুধু একটি চ্যাটবট নয়, এটি আমাদের প্রশাসনের নতুন প্রহরী, যে কোনো রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত স্বার্থ ছাড়া কাজ করবে।”

ডিয়েলা ইতিমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে কাজ শুরু করেছে। নাগরিকরা অনলাইনে সরকারি নানা সেবা নিতে গিয়ে ডিয়েলার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন। এটি শুধু দুর্নীতি দমনেই নয়, বরং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলবেনিয়ার এই উদ্যোগ শুধু দেশটির মধ্যেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। বিভিন্ন দেশ ইতোমধ্যেই ডিয়েলার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি এই প্রকল্প সফল হয়, তবে ভবিষ্যতে আরো দেশ তাদের প্রশাসনে এআই মন্ত্রী বা ভার্চুয়াল কর্মকর্তার নিয়োগ দেবে।

বিশ্লেষকদের মতে, ডিয়েলার নিয়োগ কেবল আলবেনিয়ার জন্য নয়, বিশ্ব রাজনৈতিক ইতিহাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রথমবারের মতো একটি দেশ রাষ্ট্রীয় প্রশাসনে মন্ত্রী পর্যায়ে এআই-কে অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে ভবিষ্যতের রাজনীতি ও প্রশাসন কোন পথে এগোবে, সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে আলোচনায়।

এক কথায়, আলবেনিয়া ইতিহাস গড়ল। দুর্নীতি দমনে মানুষের পরিবর্তে এবার মঞ্চে এসেছে প্রযুক্তি—ডিজিটাল কোডে তৈরি এক মন্ত্রী, যার নাম ডিয়েলা।

 

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au