নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। শনিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তবে তিনি সিনেটে ছাত্রপ্রতিনিধি পদে লড়াই চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে শাখা ছাত্রদলের পক্ষ থেকে ভিপি পদে মাহমুদুলের নাম আলোচনায় ছিল। কিন্তু পরে ঘোষিত প্যানেলে তাঁর নাম বাদ পড়ে। এ নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, তিনি সংগঠন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বিষয়টি অস্বীকার করেন।
৭ সেপ্টেম্বর প্যানেলে স্থান না পেয়ে মাহমুদুল স্বতন্ত্রভাবে ভিপি ও সিনেট—দুই পদেই মনোনয়নপত্র জমা দেন। তখন তাঁকে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবেও চিহ্নিত করা হয়।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুল আনুষ্ঠানিকভাবে ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন,
“নিয়ম মেনে শুরুতেই আমি স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তবে নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবেই আমি ভিপি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। ছাত্রদলের প্যানেলকে আরও শক্তিশালী করার জন্যই এ সিদ্ধান্ত।”
প্যানেলে জায়গা না পাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান,
“আমি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সংগঠন মনে করেছে, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আমি আরও কার্যকর ভূমিকা রাখতে পারব। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে প্যানেলে রাখা হয়নি।”
রাকসু নির্বাচনে ছাত্রদলের অভ্যন্তরীণ সমঝোতা ও কৌশলের অংশ হিসেবেই মাহমুদুল মিঠুর এই সিদ্ধান্তকে দেখছেন অনেকেই। তবে তিনি সিনেট পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠে তাঁর প্রভাব বহাল থাকবে বলে মনে করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au