বিনোদন

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

  • 7:07 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার
লোকসংগীত জগতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- দেশের লোকসংগীত জগতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান এবং অসংখ্য ভক্ত-শ্রোতা রেখে গেছেন।

তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, “আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মার সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

ফরিদা পারভীন দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ডায়ালিসিসের জন্য ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়। গত বুধবার অবস্থা আরও সংকটজনক হয়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে শনিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী।

ফরিদা পারভীন তার প্রাণবন্ত কণ্ঠে লোকসংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। লালনগীতি পরিবেশনায় তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন, যার জন্য তাকে “লালন কন্যা” হিসেবেও অভিহিত করা হয়। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

এই শাখার আরও খবর

ট্রাম্প-পেজেশকিয়ানের ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই, পরবর্তী ধাপ কি

মেলবোর্ন, ১৮ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির…

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট

মেলবোর্ন, ১৮ জুন- জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলে তাতে অংশ নেবে না জামায়াত জোট। তবে সংবিধান সংস্কারের জন্য পৃথক কমিটি গঠন করা…

চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল

মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au