সর্বশেষ

আবারও শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে বাংলাদেশ

  • 8:54 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে টানা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- বাংলাদেশ আবারও প্রবেশ করছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাবে। আবহাওয়াবিদদের হিসাবে, চলতি বছরের ১২তম এ বৃষ্টিবলয় আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে। এর ফলে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে। পাশাপাশি দেশের উপকূলীয় জেলাগুলোতে টানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি হবে, তবে তা তুলনামূলকভাবে মাঝারি মানের।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃষ্টিবলয়টি পুরো দেশে একসঙ্গে সক্রিয় হবে না। এটি ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে। ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ সক্রিয়তা দেখা দিতে পারে। সাধারণত দুপুর থেকে ভোর পর্যন্ত সময়ে বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় ভারী বর্ষণ ও জোয়ারের প্রভাবে বন্যার ঝুঁকি রয়েছে। পাহাড়ি অঞ্চলের জন্য আশঙ্কা আরও বেশি। বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি জেলাগুলোতে পাহাড় ধসের প্রবল ঝুঁকি রয়েছে। এসব এলাকায় ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টিবলয়ের শুরুর দিকে বজ্রপাতের প্রবণতা বেশি থাকতে পারে। যদিও পরে তা কমে আসবে। বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই, তবে উত্তরাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া বইতে পারে। এ সময়ে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে আরামদায়ক। তবে বৃষ্টির বিরতির সময় কিছু অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

প্রত্যাশিত বৃষ্টিপাতের গড় হিসাব অনুযায়ী, রংপুরে ১৮০ থেকে ২৫০ মিলিমিটার, ময়মনসিংহে ১৪০ থেকে ২৬০ মিলিমিটার, সিলেটে ১৬০ থেকে ২৬০ মিলিমিটার এবং চট্টগ্রামে ৯০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকায় ১২০ থেকে ১৮০ মিলিমিটার, খুলনায় ১২০ থেকে ১৫০ মিলিমিটার, বরিশালে ১৩০ থেকে ২০০ মিলিমিটার এবং রাজশাহীতে ১১০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au