সর্বশেষ

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • 10:22 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়টি নিয়ে ভাবছে সরকার। বিশেষ করে বেশি বয়সী বন্দিদের মুক্তির কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, বর্তমানে ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর ধরা হয়। নতুন প্রস্তাবনায় বয়সের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নারীদের ক্ষেত্রে মেয়াদ হতে পারে ২০ বছর, আর পুরুষদের ক্ষেত্রে তা কিছুটা বেশি রাখা হবে। তবে এখনো এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এতে শর্তও যুক্ত থাকবে এবং আসামির সাজার সময়কার বয়স অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধের ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন যুক্তি-তর্কের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। জনগণ চাইলে অভিযোগ যথাযথ চ্যানেলে জানাতে পারে, কিন্তু সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, অবরোধ তুলে না নিলে আইনশৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগে বাধ্য হবে।

এদিনের বৈঠকে আরও আলোচনা হয় পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি দমন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা, লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয় এবং রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au