সর্বশেষ

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশ

  • 10:50 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় আসাম রাজ্যের ঢেকিয়াজুলি এলাকা। ছবিঃ আনন্দবাজার

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশ। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনে এই কম্পন অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। উৎপত্তিস্থল তুলনামূলক কম গভীরে থাকায় আসামের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

এদিকে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫ দশমিক ৭১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

হঠাৎ ভূকম্পনে আতঙ্কিত হয়ে মানুষজন ঘরবাড়ি ও ভবন থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় নিয়মিত সতর্কতা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au