বিশ্ব

এবার রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন, উত্তেজনা

  • 7:44 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন। সেটিকে অনুসরণ করতে দুটি এফ-১৬ যুদ্ধবিমান ও দুটি ইউরোফাইটার মোতায়েন করে দেশটি। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আলজাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনায় রাশিয়া যুদ্ধকে আরও বিস্তৃত করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ সময় পোল্যান্ডও ড্রোন হামলার শঙ্কায় পূর্বাঞ্চলীয় লুবলিন শহরের বিমানবন্দর বন্ধ করে যুদ্ধবিমান মোতায়েন করে।

রোমানিয়া জানায়, শনিবার গভীর রাতে আকাশসীমায় অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই দুটি এফ-১৬ এবং দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান পাঠানো হয়। পাশাপাশি নাগরিকদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ড্রোনটি সীমান্তবর্তী চিলিয়া ভেচে গ্রামে রাডার থেকে হারিয়ে যায়।

প্রতিরক্ষামন্ত্রী ইয়োনুত মোস্তেয়ানু বলেন, রোমানিয়ার যুদ্ধবিমানগুলো ড্রোনটিকে নামানোর কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিল। সীমান্ত এলাকায় ড্রোনের টুকরো পড়েছে কিনা, তা খুঁজে দেখতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোনটি প্রায় ১০ কিলোমিটার রোমানিয়ার ভেতরে প্রবেশ করে এবং ন্যাটোর আকাশসীমায় প্রায় ৫০ মিনিট সক্রিয় ছিল। তিনি অভিযোগ করেন, ‘রাশিয়া জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে। এটি যুদ্ধের স্পষ্ট সম্প্রসারণ।’

এর আগে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত করা হয়। ঘটনাটি ছিল ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটো সদস্য রাষ্ট্রে প্রথম সরাসরি হামলা। এর পর থেকেই ফ্রান্স, জার্মানি, সুইডেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় বাড়তি সহায়তা দিচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ন্যাটো দেশ একসঙ্গে পদক্ষেপ নিলে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। এর পর জেলেনস্কিও মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আমি সব অংশীদার– ইউরোপ, যুক্তরাষ্ট্র, জি৭, জি২০-কে আহ্বান জানাই, নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন। রুশ তেলের ব্যবহার কমানো জরুরি, আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে।

সিএনএন জানায়, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলার ফলে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au