সর্বশেষ

ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে সিটি

  • 9:02 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ম্যানইউকে হারিয়েছে ৩-০ গোলে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বির শুরুটা ছিল আবেগঘন। প্রয়াত জনপ্রিয় বক্সার ও আজীবন সিটি সমর্থককে স্মরণে দুই দলের সমর্থকরাই হাততালিতে ভরিয়ে তোলেন ইতিহাদ স্টেডিয়াম। ঠিক সেই আবহেই মাঠে নামা পেপ গার্দিওলার দল দারুণ এক জয়ে প্রিয় ভক্তকে শ্রদ্ধা জানাল।

প্রথম একাদশে মৌসুমের প্রথমবার সুযোগ পেয়ে গোলের দেখা পেলেন ফিল ফোডেন। জেরেমি ডোকুর দারুণ ক্রস থেকে ১৮ মিনিটে মাথা ছুঁইয়ে এগিয়ে দেয় স্বাগতিকদের। স্টকপোর্টের ছেলে ফোডেনের উদযাপনেই যেন ফুটে উঠল হ্যাটনের প্রতি নিবেদন।

তবে ডার্বির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন যথারীতি আর্লিং হলান্ড। ৫৩তম মিনিটে লুক শ’র ফাঁক গলে পাওয়া ডোকুর পাস থেকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক বাইয়ানদিরকে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা। এরপর হ্যারি ম্যাগুইয়ারের ভয়াবহ ভুলে বার্নার্দো সিলভার পাস থেকে তৃতীয়বারের মতো জালে বল জড়ান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের এই দ্বৈরথে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল আটে।

মাঝে পোস্টে লেগে ফিরেছিল হলান্ডের আরও এক প্রচেষ্টা, অন্যদিকে দোনারুম্মা রক্ষা করেছেন সিটিকে দুর্দান্ত সেভে। ইউনাইটেডও কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু কাটিং এজের অভাবেই কার্যকর হতে পারেনি তারা।

শেষ দিকে ক্যাসেমিরো আর এমবেউমো কিছুটা চাপ তৈরি করলেও ডোনারুম্মার অসাধারণ প্রতিরোধে গোল পাওয়া হয়নি অতিথিদের। গ্যালারিতে তখন ভেসে আসছিল সিটি সমর্থকদের ব্যঙ্গাত্মক স্লোগান, ‘ইউ’আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং’—ইঙ্গিত, চাপে থাকা রুবেন আমোরিমের চাকরি নিয়ে।

টানা দুই প্রিমিয়ার লিগ হারের পর এই দাপুটে জয় সিটিকে শুধু তালিকায় এগিয়েই নিল না, বরং শুরুর ধাক্কা সামলে মৌসুমে নতুন গতি দেওয়ার ইঙ্গিতও দিল। সবচেয়ে বড় কথা, ম্যাচটা হয়ে রইল প্রয়াত ভক্ত হ্যাটনের প্রতি এক উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য।

এই শাখার আরও খবর

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au