সর্বশেষ

স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবি!

  • 5:02 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবি! ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- অনেক দেশে নারীরা বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করে থাকেন। এবার সেই প্রথার বিপরীতে নতুন দিগন্ত খুলে দিল দক্ষিণ আফ্রিকা। দেশটির সাংবিধানিক আদালতের এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, পুরুষেরাও চাইলে স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, এ ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি বাধা ছিল, যা ঔপনিবেশিক যুগ থেকে চালু হয়ে এসেছে। আদালত একে “লিঙ্গভিত্তিক বৈষম্য” আখ্যা দিয়ে বলেন, এ আইন কোনো সরকারি স্বার্থ রক্ষা করছে না। তাই আইনটি স্থগিত করা হলো।

নারীদের প্রতি বৈষম্যের দিকটি তুলে ধরে আদালত বলেন, আইনটি আসলে নারীদের প্রতি আরও গভীর ও সূক্ষ্মভাবে বৈষম্য তৈরি করেছিল। কারণ, এতে কেবল নারীকেই স্বামীর পরিচয়ে সীমাবদ্ধ করা হয়েছিল, যা পিতৃতান্ত্রিক সামাজিক মানদণ্ডকে আরও শক্তিশালী করেছিল।

এই রায়ের ফলে এখন দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন সংশোধনের পথ সুগম হবে। সংশোধন কার্যকর হলে পুরুষেরা সহজেই স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন।

এ মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুটি দম্পতি। তাঁদের মধ্যে একজন পুরুষ তাঁর স্ত্রীর প্রয়াত মা–বাবাকে সম্মান জানাতে তাঁদের পদবি নিতে আবেদন করেন। অন্যদিকে, আরেক মামলায় একজন নারী নিজের পারিবারিক পদবি নামের সঙ্গে রাখতে আবেদন করেন, কারণ তিনি পরিবারের একমাত্র সন্তান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ন্যায়বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী—কেউই এই আইনের পক্ষে সওয়াল করেননি। তাঁদের মতে, আইনটি অতি পুরোনো এবং তা বদলানো সময়ের দাবি।

আগে দক্ষিণ আফ্রিকায় কোনো পুরুষ নিজের পদবি পরিবর্তন করতে চাইলে স্বরাষ্ট্র অধিদপ্তরে আবেদন করতে হতো, যা যাচাই–বাছাই শেষে অনুমোদিত হতো। তবে নতুন রায়ের ফলে এই প্রক্রিয়া সহজ হবে এবং পুরুষেরা সমান অধিকার পাবেন স্ত্রীর পদবি গ্রহণে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au