বিশ্ব

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

  • 3:38 am - July 02, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মতপার্থক্য নিয়ন্ত্রণে সংলাপ ও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছে চীনা নেতৃত্ব।

বার্তা সংস্থার জানিয়েছে, বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ান প্রশ্নে বেইজিংয়ের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।

আলোচনায় ওয়াং ই বলেন, তাইওয়ান ইস্যু চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। এ ক্ষেত্রে সামান্য ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপও সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশকে মতবিরোধ ও সম্ভাব্য ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ওয়াং ইর ভাষ্য, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল রাখতে উভয় পক্ষকেই সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করতে হবে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে চীন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘এক চীন নীতি’ অনুসরণ করলেও তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহযোগিতা করে থাকে। এ কারণে তাইওয়ানকে ঘিরে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই টেলিফোন আলাপ দুই দেশের মধ্যে সংলাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিলেও তাইওয়ান প্রশ্নে উভয় পক্ষের অবস্থানে এখনো কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যায়নি। ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে এই ইস্যু ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইথিওপিয়ায় ৬০-এর বেশি খ্রিস্টান নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ বলল গির্জা

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থোডক্স গির্জার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায়…

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au