সর্বশেষ

উগ্র ডানপন্থীদের কাছে আত্মসমর্পণ করবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

  • 5:08 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারফাইল ।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, দেশটি কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ‘তারা জাতীয় পতাকার আড়ালে ভীতি প্রদর্শন ও সহিংসতার চেষ্টা করছে। কিন্তু যুক্তরাজ্যের পতাকা বৈচিত্র্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের প্রতীক। আমরা এটিকে সহিংসতা ও বিভেদের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেব না।’

গত শনিবার লন্ডনে অনুষ্ঠিত অভিবাসনবিরোধী বিক্ষোভে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। কয়েক দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় উগ্র ডানপন্থী সমাবেশ। ‘ইউনাইট দ্য কিংডম’ শিরোনামে আয়োজিত এ বিক্ষোভে নেতৃত্ব দেন উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসন (আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন)। সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যোগ দেওয়া টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, এতে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। লন্ডনের হোয়াইটহলে অনুষ্ঠিত ওই সমাবেশে জাতীয়তাবাদী প্রতীক ও উসকানিমূলক বক্তব্য চোখে পড়ে।

বিক্ষোভকারীদের উদ্দেশে রবিনসন বলেন, ‘শুধু যুক্তরাজ্য নয়, সমগ্র পশ্চিমা বিশ্ব আক্রমণের মুখে। ইউরোপের নাগরিকদের জায়গা পরিকল্পিতভাবে দখল করা হচ্ছে।’ ফরাসি রাজনীতিক এরিক জেমুরও একই সুরে বলেন, ‘দক্ষিণ থেকে আসা মানুষ ও মুসলিম সংস্কৃতির কারণে ইউরোপীয় জনগণ নিজেদের জায়গা হারাচ্ছে। আমরা আমাদের সাবেক উপনিবেশগুলোর মাধ্যমে ঔপনিবেশিকতার শিকার হচ্ছি।’

এ সময় ইলন মাস্ক যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে সরকার পরিবর্তনের আহ্বান জানান এবং মানুষকে পাল্টা লড়াইয়ের ডাক দেন।

অন্যদিকে, একই সময়ে বর্ণবাদবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজম (এসইউটিআর)–এর ডাকে আয়োজিত পাল্টা সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভ-পরবর্তী প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে। তবে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা বা গায়ের রঙ ও পরিচয়ের কারণে ভীতি প্রদর্শনের মতো কোনো কর্মকাণ্ড আমরা মেনে নেব না।’

তিনি আরও যোগ করেন, ‘যুক্তরাজ্য গড়ে উঠেছে সহনশীলতা, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের ওপর। এই মূল্যবোধ থেকে আমরা কখনোই সরে আসব না।’

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

ট্রাম্পের শুল্কনীতি ও ডলারের আধিপত্যের সামনে দিল্লিতে কতটা সফল হবে ব্রিকস সম্মেলন?

নয়াদিল্লিতে যখন বিশ্বের উদীয়মান শক্তিগুলোর অন্যতম জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন বসছে, তখন সম্মেলনের টেবিলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো আসন নেই। কিন্তু আলোচনার বাইরে রাখাও কঠিন হয়ে…

সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৪ সুইসাইড নোটে কী লিখেছেন পুলক চ্যাটার্জি

বরিশালে ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে…

টাঙ্গাইলে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক-পরিচালক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি…

নতুন পরিচয়ে হানিয়া আমির, গানে থাকছে বড় চমক

অভিনয়ের পর এবার গানের জগতে অভিষেক হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। গত বুধবার প্রকাশ পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। প্রায় এক দশকের অভিনয়জীবন পেরিয়ে…

সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শহরের সমকাল ব্যুরো…

নওগাঁয় ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au