সর্বশেষ

সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনকে কারাগারের চিকিৎসা বিভাগে স্থানান্তর

  • 1:01 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা (বায়ে) তার কারাবন্দি বাবা থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমে কথা বলছেন। ছবি : এএফপি

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে তার বয়স ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার কারণে কারাগারের চিকিৎসা বিভাগে স্থানান্তর করা

গত সপ্তাহে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট ৭৬ বছর বয়সী থাকসিনকে এক বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ে বলা হয়, ২০২৩ সালের সাজা তিনি কারাগারের সেলে নয়, বরং হাসপাতালের বিশেষ কক্ষে থেকে ভোগ করেছেন, যা অনিয়ম হিসেবে গণ্য। বর্তমানে তিনি ব্যাংককের ক্লং প্রেম কারাগারে আটক রয়েছেন।

এক জ্যেষ্ঠ কারা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বয়স ও স্বাস্থ্যগত জটিলতার কারণেই তাকে চিকিৎসা বিভাগে নেওয়া হয়েছে। তবে তিনি চিকিৎসাধীন নাকি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে আছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কোয়ারেন্টিন শেষ হওয়ার পর সোমবার তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মা এবং বড় বোন তাকে দেখতে যান। প্রায় ৩০ মিনিটের সাক্ষাৎ শেষে পেতংতার্ন সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী তার বাবার মাথার চুল কেটে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
“তার শারীরিক অবস্থা ভালো। রক্তচাপের কিছু সমস্যা আছে, তবে মানসিক চাপের কারণে কারাগারে থাকা সবার মধ্যেই এমনটা দেখা যায়।”

টেলিযোগাযোগ ব্যবসা থেকে রাজনীতিতে আসা থাকসিন থাইল্যান্ডের অন্যতম ধনী ও প্রভাবশালী রাজনীতিবিদ। ২০০১ ও ২০০৫ সালে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদ শেষ হয় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, এরপর তিনি নির্বাসনে চলে যান।

২০২৩ সালের আগস্টে দেশে ফেরার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও পরে রাজকীয় ক্ষমায় সাজা কমিয়ে এক বছরে আনা হয় এবং বয়স্ক বন্দিদের জন্য প্রারম্ভিক মুক্তির আওতায় তিনি কিছুদিনের জন্য ছাড়া পান।

এদিকে তার আইনজীবী উইনিয়াত চাটমন্ট্রি বলেন, “কারাগারের বাইরে শাস্তি ভোগের আবেদন করার মতো সময় এখনো হয়নি। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় কারাগারে থাকতে হয়, তারপর বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। থাকসিন কোনো বিশেষ সুবিধা চাননি—না নিরাপত্তা, না বিশেষ কক্ষ।”

থাকসিনকে ঘিরে থাইল্যান্ডের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠলেও বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে তার রাজনৈতিক প্রভাব হ্রাস পাচ্ছে। গত মাসেই আদালতের আদেশে তার মেয়ে পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au