সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ
মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের গাজা আগ্রাসনকে ‘ভয়ানক, অধর্মী ও কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অব্যাহত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ফিলিস্তিনিরা ভয়, অভাব ও ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বর্বরোচিত হামলা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রবিবার দোহায় শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে এসব কথা বলেন কাতারের আমির। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা চালায়। এরই প্রেক্ষিতে মুসলিম নেতারা একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানান।
সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, “ইসরায়েলি আগ্রাসন সব সীমা অতিক্রম করেছে। তাদের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ যুক্তির বাইরে চলে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, আরব-ইসলামিক সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো অঞ্চল ইসরায়েলি হামলার গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সূত্র: আল-জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au