লিড নিউজ

মুসলিম বিশ্বে ন্যাটোর আদলে সামরিক বাহিনী গঠনে মত

  • 2:19 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- কাতারের রাজধানী দোহায় আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন। কেউ কেউ আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে ‘সম্মিলিত নিরাপত্তা বাহিনী’ গঠনের আহ্বানও জানিয়েছেন। রোববার ও সোমবার আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো ‘আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে’ মিলিত হয়। এতে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাস হয়। তাতে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

গত ৯ সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। এতে কাতারসহ মুসলিম বিশ্ব নড়েচড়ে বসে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের এক সভায় জোরালো বক্তব্য তুলে ধরেন।

সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েলের আগ্রাসন স্পষ্ট। তাদের কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত। তারা গাজা যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে।

ওইআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দৃঢ় অবস্থান নেওয়ার এখনই সময়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইসরায়েলকে একটি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার অবসান ঘটানোর আহ্বান জানান।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি আরব ও ইসলামি রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই অঞ্চলের জন্য স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা উচিত। তিনি বলেন, ‘আমাদের কাছে কেবল একটি স্পষ্ট বিকল্প আছে, তা হলো ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়ানো। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, সব মুসলিম ভাই ভাই। তাই আমাদের একটি দেহের মতো থাকা উচিত।’

ইরানি নেতা বলেন, ‘গত জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল কেবল তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং আমাদের জনগণের মর্যাদাও লঙ্ঘন করেছে। আমাদের এই হুমকির বিরুদ্ধে দাঁড়ানো উচিত। মুখ বুজে আর মুসলিম বিশ্বে ন্যাটোর আদলে যৌথ সামরিক বাহিনী গঠনের আহ্বান

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে একমত হয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। কেউ কেউ আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে যৌথ সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।

রোববার ও সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো অংশ নেয়। সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তাব পাস হয়। এতে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

গত ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর মুসলিম বিশ্বে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটেই সম্মেলনে বিভিন্ন নেতা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের কর্মকাণ্ডকে “বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত” বলে অভিহিত করেন।

ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, “এখনই সময় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার।” আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইসরায়েলকে “দুর্বৃত্ত রাষ্ট্র” হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক নীরবতা ভাঙার আহ্বান জানান।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি আরব-ইসলামি দেশগুলোর জন্য ন্যাটোর মতো প্রতিরক্ষা জোট গঠনের প্রস্তাব করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমাদের হাতে একটিই বিকল্প আছে—ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ফিলিস্তিন সংকট মোকাবিলায় স্পষ্ট রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেন এবং জানান, আরব-ইসলামিক যৌথ নিরাপত্তা বাহিনীতে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানও দায়িত্ব পালন করতে প্রস্তুত।

সম্মেলনের খসড়া প্রস্তাবে কাতারের ওপর ইসরায়েলি হামলাকে “ন্যক্কারজনক ঘটনা” হিসেবে উল্লেখ করা হয়। এতে সতর্ক করা হয়, দখলদার ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় রোববারই অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গত ২৩ মাসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার ৮৭১ জনে, আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন। ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যাও বেড়ে ৪২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৫ জন শিশু।

গাজার মানবিক সংকট নিয়ে জাতিসংঘ কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বাস্তুচ্যুত মানুষের অবস্থা এতটাই ভয়াবহ যে “আমাদের চেয়ে প্রাণীরা ভালো আছে।”

অন্যায় সহ্য করার সময় নেই। গাজায়, বৈরুত বা ইয়েমেনে যা ঘটেছে, তাতে চুপ থাকা উচিত নয়’। তিনি বলেন, ‘শুধু ধর্মের ভিত্তিতে ঐক্য নয়, মানবতার ভিত্তিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ফিলিস্তিন সংকট মোকাবিলায় স্পষ্ট রোডম্যাপ ঘোষণার পক্ষে মতপ্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আরব দেশগুলো তাদের নিরাপত্তা রক্ষায় সম্মিলিত নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছে। এই বাহিনীতে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানও দায়িত্ব পালন করতে ইচ্ছুক।

আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের দিত খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কাতারের ওপর ইসরায়েলি হামলা ন্যক্কারজনক ঘটনা। দখলদার দেশটির কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনায় মিত্র দেশগুলোর জোট শক্ত করার বিষয়ে কথা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কাতারে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে ইসরায়েল সফরে আসেন রুবিও। সোমবার নেতানিয়াহুর পশ্চিম জেরুজালেম অফিসে তাদের মধ্যে দুই ঘণ্টার বৈঠক হয়। পরে একটি যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি নেতা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এক অপরকে রক্ষা করাতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে। ইসরায়েল যেখানেই থাকুক না কেন, হামাসকে আঘাত করা হবে। হামাস প্রশ্নে রুবিও নেতানিয়াহুর সুরে কথা বলেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সশস্ত্র উপাদান হিসেবে হামাসের অস্তিত্ব বিলুপ্ত করা উচিত।

রোববার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৬ জন শুধুমাত্র গাজা সিটিতেই নিহত হয়েছে। গাজায় ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনির মতে, গত চার দিনে গাজায় জাতিসংঘের ১০টি ভবনে হামলা হয়েছে। সোমবার নিহতদের মধ্যে ৬ বছর বয়সী যমজ শিশুও রয়েছে। গত ২৩ মাসে কমপক্ষে ৬৪ হাজার ৮৭১ জন নিহত এবং ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে সোমবার ক্ষুধা-অপুষ্টিতে নাসের মেডিকেল কমপ্লেক্সে চারটি ভ্রূণ এবং অকালে জন্ম নেওয়া তিনটি শিশু মারা গেছে। এতে ক্ষুধায় মৃত্যু বেড়ে ১৪৫ জন শিশুসহ ৪২২ জনে দাঁড়াল।

আল জাজিরা জানায়, যুদ্ধ গাজার বাস্তুচ্যুতদের ওপর ভারী চাপ সৃষ্টি করছে। এক বাসিন্দা জানান, গাজা শহরে ইসরায়েলি আক্রমণের আগে ফিলিস্তিনিদের সরে যাওয়ার জন্য মাত্র ১০ মিনিটের নোটিশ দেওয়া হয়। পরিস্থিতি খুবই কঠিন। আমরা থাকার জায়গা খুঁজে পাচ্ছি না। আরেক বাসিন্দা বলেন, আমাদের চেয়ে প্রাণীরা ভালো জীবন কাটাচ্ছে। বেশির ভাগ মানুষের স্থানান্তরের জন্যও অর্থ জোগাড় করতে পারছে না। আমরা ক্লান্ত।

ইসরায়েলি বাহিনী রোববার মধ্যরাত থেকে গাজার বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। রেমাল এলাকার একটি তাঁবুতে হামলায় তিন শিশুসহ কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের আল-জালায় দুটি বাড়িতে হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার শিশুদের লক্ষ্য করে আক্রমণ করছে। গাজায় কর্মরত বিদেশি চিকিৎসকেরা বলেন, তারা ১০০ জনেরও শিশুর চিকিৎসা করেছেন, যাদের মাথা বা বুক গুলিবিদ্ধ হয়েছে।

 

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au