Breaking News

এবার আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যা করলো কারা?

  • 1:45 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগম। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগমের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার পেছনের দরজা খোলা অবস্থায় পেয়ে ভাড়াটিয়ারা ভেতরে ঢুকে বিছানায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী প্রয়াত আবুল কালাম।

পুলিশ জানায়, নুর মোহাম্মদ মাস্টার লেনের ওই বাসায় ছোট ছেলের সঙ্গে থাকতেন নুর নাহার। ঘটনার দিন সকালে ছেলে কর্মস্থলে যান। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন তিনি।

বাসার পেছনের দরজা খোলা

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ওসি জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাসার পেছনের দরজা খোলা থাকা এবং মুঠোফোন না পাওয়ার বিষয়গুলোও তদন্তের আওতায় রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে মোবাইল ফোন নিয়ে গেছে।

নুর নাহারের পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ ছিল তাঁর। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ওসি একরাম উল্লাহ বলেন, মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি। ময়নাতদন্তের প্রতিবেদন, নিখোঁজ মুঠোফোন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণ করে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

এই শাখার আরও খবর

সৌদি আরবে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের বিভিন্ন স্থানে তেল স্থাপনা, আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে এক দিনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে…

তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি

সজীব ওয়াজেদ জয় :  রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au