সর্বশেষ

টেসলায় নিয়ন্ত্রণ বাড়ালেন ইলন মাস্ক, কিনলেন ১০০ কোটি ডলারের শেয়ার

  • 4:45 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
গত শুক্রবার ২৫ কোটি ৭০ লাখ শেয়ার কেনেন ইলন মাস্ক। ছবি: প্যাট্রিক জর্জ

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলারের শেয়ার কিনেছেন। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা এক নথিতে এ তথ্য উঠে এসেছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে টেসলার ওপর মাস্কের নিয়ন্ত্রণ আরও জোরদার হলো।

সংবাদ প্রকাশের পর গতকাল সোমবার দিনের শুরুতে টেসলার শেয়ারের দাম এক লাফে ৮ শতাংশের বেশি বেড়ে যায়।

টেসলা বর্তমানে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা থেকে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ নিতে চায়। প্রতিষ্ঠানটি রোবোট্যাক্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকস খাতে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এলএসইজির তথ্যানুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মাস্কের হাতে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ার ছিল।

নথি অনুযায়ী, গত শুক্রবার মাস্ক ২৫ কোটি ৭০ লাখ শেয়ার কেনেন। প্রতি শেয়ারের দাম ছিল ৩৭২ দশমিক ৩৭ থেকে ৩৯৬ দশমিক ৫৪ ডলারের মধ্যে। এর আগের দিনই টেসলার শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছিল। যদিও ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেসলার শেয়ার প্রায় ২ শতাংশ কমেছে, তবে টানা তিন দিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে।

অনেক দিন ধরেই টেসলায় বেশি ভোটাধিকার দাবি করে আসছেন মাস্ক। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কমপক্ষে ২৫ শতাংশ ভোটক্ষমতা না পান, তবে তিনি টেসলার বাইরে গিয়ে এআই ও রোবটিকস প্রযুক্তি তৈরি করবেন।

চলতি মাসের শুরুতে টেসলার পরিচালনা পর্ষদ মাস্ককে এক ট্রিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ প্রস্তাব করে, যা তাঁর নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। যদিও প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ির দুর্বল চাহিদা ও প্রবল প্রতিযোগিতার কারণে চাপে রয়েছে।

এদিকে টেসলার বোর্ড চেয়ার রবিন ডেনহোম জানিয়েছেন, মাস্ক এখন আবার প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন। হোয়াইট হাউসে কয়েক মাস কাটানোর পর তিনি পুরোপুরি টেসলায় মনোযোগ দিচ্ছেন।

তবে মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যা কোম্পানির শেয়ারের ওপরও প্রভাব ফেলেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au