সর্বশেষ

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা: ওয়াশিংটন–বেইজিং সমঝোতার রূপরেখা

  • 5:38 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
টিকটকের প্রতীকী ।ছবিঃরয়টার্স

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে ওয়াশিংটন ও বেইজিং ‘রূপরেখা চুক্তিতে’ সম্মত হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসেন্ট জানান, স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনায় টিকটকের মার্কিন কার্যক্রম সংক্রান্ত চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চুক্তি চূড়ান্ত করবেন।

টিকটকের মূল চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জন্য যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে আসছে। যদি নির্দিষ্ট সময়ে তারা মার্কিন অংশের ক্রেতা না খুঁজে পান, তাহলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ বা নিষিদ্ধ হয়ে যেতে পারে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনাটি “খুব ভালোভাবে শেষ হয়েছে।” চীনও এই রূপরেখা চুক্তি নিশ্চিত করেছে, তবে স্পষ্ট করে জানিয়েছে যে চীনা কোম্পানিগুলোর স্বার্থ বিসর্জন দেওয়া হবে না।

গত জানুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আইন বহাল রেখেছে, যা ২০২৪ সালের এপ্রিল মাসে পাস হয়। আইনে বলা হয়েছে, যদি বাইটড্যান্স মার্কিন অংশ বিক্রি না করে, তবে যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ থাকবে।

মাদ্রিদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, এবং চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগাং বলেছেন, চীনা নীতিমালা ও কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ না করে কোন চূড়ান্ত সমঝোতা হবে।

বেসেন্ট আরও জানান, চুক্তিতে নির্ধারিত বাণিজ্যিক শর্তগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থও রক্ষা করবে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au