সর্বশেষ

পুলিশের সঙ্গে সংঘর্ষের আগে বার্তা পাঠিয়েছিলেন ডেজি ফ্রিম্যান: দাবি ঘনিষ্ঠ বন্ধুর

  • 10:45 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় পুলিশের হাতে দুই কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার আগে অভিযুক্ত ডেজি ফ্রিম্যান তার ঘনিষ্ঠ বন্ধুকে হতাশাজনক বার্তা পাঠিয়েছিলেন বলে জানা গেছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন,। ১৬ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় পুলিশের হাতে দুই কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার আগে অভিযুক্ত ডেজি ফ্রিম্যান তার ঘনিষ্ঠ বন্ধুকে হতাশাজনক বার্তা পাঠিয়েছিলেন বলে জানা গেছে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য ব্রুস ইভান্স জানান, ৫৬ বছর বয়সী ফ্রিম্যান পুলিশের সঙ্গে আদালতে লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, “শ্বাস ও ড্রাগ টেস্ট দিতে অস্বীকার করায় তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়। এরপর থেকে তিনি নিজেই নিজেকে আদালতে প্রতিনিধিত্ব করছিলেন।”

ঘটনার কয়েকদিন আগে ফ্রিম্যান তাকে একটি বার্তা পাঠান: আমি শিগগিরই গাড়ি চালাব। চাইলে পুলিশ আমাকে গুলি করুক, আমি আর কিছুতেই পরোয়া করি না।” ইভান্সের ভাষায়, “সে আর কিছুতেই আগ্রহী ছিল না। গাড়ি চালাবে আর পুলিশ চাইলে গুলি করুক—এমন মানসিক অবস্থায় চলে গিয়েছিল।”

পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তার মৃত্যুর খবর শুনে তিনি হতবাক হন। ইভান্স বলেন, “এক বন্ধু ফোনে জানাল। প্রথমে আমি বিশ্বাস করিনি। পরে বলল, চারদিকে হেলিকপ্টার আর তল্লাশি চলছে।”

প্রায় তিন সপ্তাহ আগে ভিক্টোরিয়ার পাহাড়ি এলাকা পোরেপানকার বুশ কম্পাউন্ড থেকে পালিয়ে যান ফ্রিম্যান। শিশুর প্রতি নির্যাতনের অভিযোগে ওয়ারেন্ট নিয়ে পুলিশ তার বাসযোগ্য বাসে পৌঁছালে তিনি ভেতরে নিজেকে লুকিয়ে ফেলেন।

এরপর সিনিয়র কনস্টেবল নিল থম্পসন এবং সিনিয়র কনস্টেবল ভাদিম ডি ওয়াট-হটার্টকে গুলি করে হত্যা করেন তিনি। ঘটনার পর তিনি পাশের ঘন জঙ্গলে পালিয়ে যান।

ইভান্স বলেন, “আমি এই হত্যাকাণ্ড সমর্থন করি না। নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মসমর্পণ করাই উচিত ছিল।”

ফ্রিম্যানকে ধরতে ঘরবাড়ি, গুহা ও পুরনো খনির সুড়ঙ্গ পর্যন্ত খুঁজেছে পুলিশ। নতুন এক তত্ত্ব অনুযায়ী, তিনি হয়তো কায়াক বেয়ে পালিয়েছেন। কারণ, এর আগে তিনি নিজেই ভিডিও করে দেখিয়েছিলেন কিভাবে তার বাড়ির পাশের নদীতে কায়াক চালাচ্ছেন।

বন্ধুর ভাষায়, “ফ্রিম্যান খুবই বুদ্ধিমান ছিল, আইন নিয়ে অভিজ্ঞ এক রকমের অভিধানের মতো। মুহূর্তেই ধারা-উপধারা মুখস্থ বলে দিতে পারত।”

ফ্রিম্যানকে ধরিয়ে দেওয়ার তথ্য দিলে এখনো ১০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা রয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au