বিশ্ব

ইয়েমেনে হোদেইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা

  • 3:01 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ইয়েমেনে হোদেইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে মঙ্গলবার একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরান সমর্থিত হুতিদের ব্যবহৃত সামরিক অবকাঠামো। অন্যদিকে বিদ্রোহীরা জানিয়েছে, ওই বন্দরে এক ডজন হামলা হয়েছে।

হুতিদের আল-মাসিরা টেলিভিশন জানায়, ‘ইসরায়েলি শত্রুর ১২টি বিমান হামলা হোদেইদা বন্দরে লক্ষ্য করে চালানো হয়েছে।’ হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বর্তমানে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমান প্রতিহত করছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হুতি শাসনের মালিকানাধীন একটি সামরিক স্থাপনা লক্ষ্য করেছে। দাবি করা হয়, হোদেইদা বন্দর ব্যবহার করা হচ্ছিল ইরানি অস্ত্র পরিবহনের জন্য, যা ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলায় ব্যবহার হতো।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই হামলার আগে সতর্ক করে বলেন, এটি হুতিদের সামরিক কর্মকাণ্ডের জবাব। তিনি বন্দরে অবস্থানকারীদের এবং নোঙর করা জাহাজগুলোকে সরে যেতে আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে পোস্ট করা বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলেন, “হুতিরা যদি ইসরায়েল আক্রমণের চেষ্টা চালায়, তবে তারা ক্রমাগত আঘাত পেতে থাকবে এবং বেদনাদায়ক মূল্য দিতে হবে।”

এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল-রাহাবি ও মন্ত্রিসভার অর্ধেক সদস্য নিহত হন। গত সপ্তাহে হুতিদের সামরিক গণমাধ্যম কার্যক্রম লক্ষ্য করে চালানো আরেক হামলায় বহু প্রাণহানি ঘটে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা দাবি করে, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ। এর জবাবে ইসরায়েল ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে, যার লক্ষ্যবস্তু হয়েছে বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর।

গত বুধবার ইসরায়েলি হামলায় সানায় হুতিদের গণমাধ্যম কার্যালয় ও জওফ প্রদেশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে হুতিদের দাবি অনুযায়ী, ৪৬ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়। আগস্টে সানার কাছে এক হামলায় নিহত হন হুতি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্য, যা দুই বছরের বৈরিতায় সবচেয়ে বড় নেতৃত্ব পর্যায়ের হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au